News Flash

  • Home
  • Uncategorized
  • বার্ড ফ্লু নয় ব্যাক্টেরিয়ায় মারা যাচ্ছে হাঁস-মুরগি স্পষ্টিকরণ দিলেন মন্ত্রী
Image

বার্ড ফ্লু নয় ব্যাক্টেরিয়ায় মারা যাচ্ছে হাঁস-মুরগি স্পষ্টিকরণ দিলেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ রাজ্যে এখনও পর্যন্ত বার্ড ফ্লুর কোন খবর নেই বলে জানিয়েছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷ শনিবার আগরতলায় সরকারি বাসভবনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী জানান এখনো পর্যন্ত রাজ্যের কোথাও থেকে মৃত্যুর কোনো সংবাদ নেই৷ এখনো পর্যন্ত যেসব হাঁস-মুরগি ও পাখির মৃত্যু হয়েছে সেগুলি ব্যাকটেরিয়া জনিত কারণে মারা গেছে বলে স্পষ্টীকরণ দিয়েছেন দপ্তরের মন্ত্রী৷


বার্ড ফ্লু সম্পর্কে অযথা আতঙ্কিত না হতে পশু পাখির পালক এবং সাধারণ মানুষজনের প্রতি আবেদন জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী৷ ভারত সম্পর্কে প্রাণী পালক পশুপালক সহ সকল স্তরের জনগণকে সচেতন করতে দপ্তরের কর্মকর্তা থেকে শুরু করে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা আরো বলেন ডিম মাংস ইত্যাদি ভাল করে সিদ্ধ করে খেতে হবে৷
ভালোভাবে সিদ্ধ করে খেলে কোন ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না বলেও তিনি মনে করেন৷ বিশেষজ্ঞরা এ ধরনের এই অভিমত ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী৷বার্ড ফ্লু আতঙ্ক সম্পর্কে জানতে চাওয়া হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী জানান যেসব জায়গায় পশুপাখি মৃত্যু হয়েছে সেসব চাক থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়৷নমুনা পরীক্ষায় কোথাও থেকে বার্ড ফ্লুতে মৃত্যুর কোনো সংবাদ নেই৷

স্বাভাবিক কারণেই বার্ড ফ্লু আতঙ্ক সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি৷স্পর্শ কাতর এই বিষয়ে বলতে গিয়ে মন্ত্রী আরো জানান দেশের কয়েকটি রাজ্যে বার্ড ফ্লু দেখা দেওয়ায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এর পক্ষ থেকে গত ৭ জানুয়ারি রাজ্যেও সর্তকতা জারি করা হয়েছে৷পশুপাখি মড়ক এই ভয়ঙ্কর রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন থাকা জরুরি বলে তিনি মনে করেন৷ সেজন্যই কয়েকটি রাজ্যে বার্ড ফ্লুর জীবাণু পাওয়ার পর রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এর তরফ থেকে আগাম সর্তকতা জারি করা হয়েছে৷


এ বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রত্যেক কর্মকর্তা ও চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে৷ এজন্য এ হেল্প লাইন খোলা হয়েছে বলে জানান দপ্তরের মন্ত্রী৷কোথাও বার্ডফ্লুর লক্ষণ দেখা দিলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে এ বিষয়ে অবগত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন দপ্তরের মন্ত্রী৷তিনি আরো জানান গত আট নয় বছরের মধ্যে রাজ্যে বার্ড ফ্লু হয়নি৷তিনি জানান ২০০৮ সালে এপ্রিল মাসে এবং পরবর্তী সময়ে ২০১২ সালের এপ্রিল মাসে রাজ্যে বার্ড ফ্লু সংক্রমিত হয়েছিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top