News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পর্যটন শিল্পে অ্যাডভেঞ্চার ট্যুরিজমযুক্ত হলে সম্পর্ণতা আসবে : পর্যটনমন্ত্রী
Image

রাজ্যে পর্যটন শিল্পে অ্যাডভেঞ্চার ট্যুরিজমযুক্ত হলে সম্পর্ণতা আসবে : পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ রাজ্যের পর্যটন শিল্পের বিকাশকে আরও ত্বরান্বিত করতে আজ থেকে রাজ্যে প্রথমবারের মত শুরু হয়েছে আগরতলা অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফেস্টিভল৷ পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হবে আগামী ১৩ জানুয়ারি৷


এই উপলক্ষ্যে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান ও লক্ষীনারায়ণ বাড়ি দিঘীতে ১১টি বিভিন্ন বিভাগের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছে৷ আজ সকালে স্বামী বিবেকানন্দ ময়দানে বেলুন উড়িয়ে এই ফেস্টিভলের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্যে স্পিরিচুয়াল, টি ট্যুরিজম ও ইকো ট্যরিজম রয়েছে৷ হেলথ ট্যুরিজম নিয়েও চিন্তাভাবনা করছে সরকার৷ রাজ্যের পর্যটন শিল্পে অ্যাডভেঞ্চার ট্যুরিজম যুক্ত হলে পর্যটন মানচিত্রে সম্পর্ণতা আসবে৷

পর্যটনমন্ত্রী বলেন, আজ রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে যুক্ত করা হলো৷ সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সকল উদ্ভাবনী প্রকল্প ও ভাবনা বাস্তবায়িত করছে তাতে একদিকে যেমন কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হবে তেমনি সুুদৃঢ় হবে রাজ্যের অর্থনীতি৷ রাজ্য এগিয়ে যাবে আত্মনির্ভরতার অভিমুখে৷ তিনি আরও বলেন, ছোট্ট এই রাজ্যে যা আছে তাকে নতুন ভাবনায় বিশ্ববাসীর কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে৷


উল্লেখ্য, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই উৎসব আয়োজনের সহায়তায় রয়েছে নয়াদিল্লির অ্যালপাইন ওয়াণ্ডার্স প্রাইভেট লিমিটেড ও সোনামুড়া নীরমহল অ্যাডভে’ার এণ্ড মাউন্টেনারিং ফাউণ্ডেশান৷ অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে রয়েছে হট এয়ার বেলুন, জিপ লাইন, রক ক্লাইব্লিং, র্যাপলিং, বার্মা বিজ, ল্যাণ্ড ডার্বিং, আর্চারি, ওয়াটার রোলার, জেট স্কি, বানানা বোট, কায়াকিং৷
এগুলোর বিনোদনমূল্য ২০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত৷ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এগুলি উপভোগ করা যাবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্যে ও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের এম ডি রাভেল হেমেন্দ্র কুমার৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top