News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়ায় অভিজিৎ হত্যাকান্ডেধৃত তিনজন জেল হেপাজতে
Image

জিরানীয়ায় অভিজিৎ হত্যাকান্ডেধৃত তিনজন জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ জিরানিয়া বেলবাড়ি এলাকায় অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত৷উল্লেখ্য আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকার বাসিন্দা অভিজিৎ পোদ্দারকে জিরানীয়ার বেলবাড়ি এলাকায় নিঃসংশ ভাবে হত্যা করা হয়েছিল৷ এই হত্যাকাণ্ডে জড়িত এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ আটক তিন জনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায়৷

পুলিশ রিমান্ডে থাকাকালে জিজ্ঞাসাবাদ করে ধৃতদের কাছ থেকে হত্যাকাণ সম্পর্কে বেশ কিছু তথ্য উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ সেই সূত্র ধরে এই মামলার কিনারা করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ এই হত্যাকাণ্ডের নেপথ্যে প্রণয়ঘটিত বিষয় জড়িত রয়েছে বলে ইঙ্গিত মিলেছে৷রাজধানী আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনী এলাকার বাসিন্দা অভিজিৎ পোদ্দারকে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহটি জিরানীয়ার বেলবাড়ি এলাকায় ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ পুলিশ এ হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে৷ এদিকে নিহতের পরিবার এবং আত্মীয়-স্বজনরা হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top