News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় দুই কুখ্যাত বাইক চোর গ্রেপ্তার
Image

আগরতলায় দুই কুখ্যাত বাইক চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ আগরতলা পূর্ব থানার পুলিশ দুই বাইক চোরকে দুটি বাইক সহ জালে তুলতে সক্ষম হয়েছে৷ আটক দুই বাইক চোরের নাম হল মামুন মিয়া এবং সঞ্জয় দেববর্মা৷ তাদের হেফাজত থেকে দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷সংবাদ সূত্রে জানা গেছে আগরতলা থেকে গত ২৮ শে ডিসেম্বর একটি বাইক চুরির ঘটনা ঘটে৷


এ ব্যাপারে বাইকের মালিক আগরতলা পূর্ব থানা সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷অভিযোগ পাওয়ার পর থেকে আগরতলা পূর্ব থানার পুলিশ উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত রাখে৷ এরইমধ্যে পূর্ব থানার পুলিশ খবর পায় বাইকটি জিরানিয়া এলাকায় রয়েছে৷সেই খবরের ভিত্তিতে জিরানিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বাইক সহ বাইক চোরকে আটক করতে সক্ষম হয়৷ জিজ্ঞাসাবাদে সে বাইক চুরির দায় স্বীকার করে৷ তার কাছ থেকে আরও এক বাইক চোর এর সন্ধান পায় পুলিশ৷তার স্বীকারোক্তি মূলে অভিযান চালিয়ে আরো একবার চোরকে বাইক সহ জালে তুলতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ৷


আটক দুজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়৷ আদালত থেকে তাদেরকে তিন দিনের পুলিশ রিমান্ডে আগরতলা পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷পুলিশ রিমান্ডে এনে পূর্ব থানার পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাইক চুরি চক্রের আরো কয়েকজন সাকরাদের নাম উদ্ধার করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ৷উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই আগরতলা শহর ও শহরতলীর এলাকায় বাইক চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ পরপর এসব চুরির ঘটনা ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ণ তোলা হচ্ছে৷ তবে পুলিশও বসে নেই৷ ছোটদের পাকড়াও করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top