News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা সেজে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে আটক অস্ত্রসস্ত্র সহ দুই কুখ্যাত ডাকাত
Image

মহিলা সেজে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে আটক অস্ত্রসস্ত্র সহ দুই কুখ্যাত ডাকাত

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১ জানুয়ারি৷৷ মহিলা সেজে ডাকাতি করতে গিয়ে পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি পুলিশের বিশেষে অভিযানে অস্ত্রসস্ত্র সহ ধরা পড়ল দুই কুখ্যাত ডাকাত৷


এদের এক জনের নাম জয়নুল হোসেন(৩২) পিতার নাম আলতাব হোসেন ও অন্যজনের নাম আব্দুর রহমান অরফে ইকবাল হোসেন(২৪)পিতার নাম মজির উদ্দিন৷এদের প্রথম জনের বাড়ি পাথারকান্দির দুর্লভপুর ও অন্যজনের বাড়ি স্থানীয় আলাপুরে৷


জানা গেছে গতকাল রাত অনুমানিক সাড়ে এগারোটা নাগাদ পাথারকান্দি থানার ওসি সঞ্জীব তেরাংয়ের নেতৃত্বে পুলিশের বিশেষ পেট্রলিং পার্টি তৃপ্তি হোটেল সংলগ্ণ আট নং জাতিয় সড়কে পায়চারি করার সময় এ সাফল্য পায়৷এমন সময় পুলিশের নজরে পড়ে এক মহিলা সহ দুই সন্দেহভাজন পুরুষের৷

পরে পুলিশ এদের গতিবিধি লক্ষ করে এক সময়ে তাদেরকে আটকের চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে পুলিশকে হামলার চেষ্টা করলেও ব্যার্থ যায়৷পরে পাথারকান্দি পুলিশের দল তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে দুজনকে আটক করতে সক্ষম হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে৷


ধৃতদের কাছ থেকে পুলিশ একটি ধারালো ডেগার সহ আরও অস্ত্রসস্ত্র উদ্ধারে সক্ষম হয় বলে জানা গেছে৷ওরা এলাকার কুখ্যাত ডাকাত বলে জানিয়েছেন ওসি৷আগামিকাল ধৃতদের আতালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top