News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে এসিড খেয়ে কিশোরীর মৃত্যু, অগ্ণিদগ্দ হয়ে বিলোনীয়ায় আত্মঘাতী গৃহবধূ
Image

কল্যাণপুরে এসিড খেয়ে কিশোরীর মৃত্যু, অগ্ণিদগ্দ হয়ে বিলোনীয়ায় আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ বিলোনীয়া, ১ জানুয়ারি৷৷ কল্যাণ পুর থানা এলাকার ঘিলাতলী গ্রামে এসিড পান করে মর্মান্তিক মৃত্যু হয়েছে ১৪ বছরের এক কিশোরীর৷ কিশোর এটির নাম সোনিয়া জমাতিয়া৷ সে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল৷ তার বাবার নাম বিজয় কুমার জমাতিয়া৷


সংবাদ সূত্রে জানা গেছে ভাত খাওয়ার সময় প্রচন্ড ঝাল লাগায় সে মগে রাখা এসিড জল ভেবে খেয়ে ফেলে৷ তাতে ভয়ানক পরিণতি ঘটে৷ জল ভেবে এসিড খেয়ে ফেলায় ভয়াবহ পরিণতি দেখা দিলে আশঙ্কাজনক অবস্থায় ১৪ বছর বয়সী ওই কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷কিশোরীটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও তাকে শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ কিশোরীটি এর বাবা বিজয় কুমার জমাতিয়া জানান ঘরের ভিতরে একটি এই এসিড রাখা ছিল লতাপাতা মারার জন্য৷ তার মেয়ে ভুলবশত সেই এসিড জল মনে করে পান করে ফেলে৷ তাতেই বিপত্তি দেখা দেয়৷ অকালে মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা-বাবাসহ আত্মীয়-পরিজন৷ পরিবারের লোকজনদের অসাবধানতার কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়ছে৷


এদিকে, নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার পথ বেছে নিল পঁয়তাল্লিশ বছরের এক গৃহবধূর৷ গৃহবধূর নাম মীরা দাস৷ ঘটনা আজ বিকেলে বিলোনিয়া থানাধীন জীরতলী এলাকায়৷ এই মৃত্যকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে৷


মৃত গৃহবধূ মীরা দাসের পরিবার স্বামী , ভাসুর সহ ছেলের দাবি কোন ঝগড়া বিবাদ ছিল না৷ ক্ষেত থেকে আচমকা বাড়িতে এসে ঘরের পেছনে গিয়ে সবার অলক্ষ্যে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ গৃহবধূর দেওর সুবল দাস বাড়িতে ঢুকে ঘরের পেছনে আগুনের ধোঁয়া দেখতেই, কে আগুন ধরিয়েছে বলে ঘরের পেছনে ছুটে যাওয়ার পর বৌদি মীরা দাসের এ অবস্থা দেখে হতবাক হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে৷ সাথে সাথে ঘর থেকে বেরিয়ে আসে মৃত গৃহবধূর ছেলে রুপেল দাস৷ খবর দেওয়া স্বামী নিতাই দাস সহ বড় ভাইকে৷ এরপর খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্ণিনির্বাপক দপ্তরে৷ অগ্ণিনির্বাপক দপ্তর পৌছাবার আগেই বাড়ির পরিবারের লোকেরা অগ্ণি দগ্দ অবস্থায় বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মীরা দাসকে মৃত বলে ঘোষণা করেন৷

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে মৃত গৃহবধূ মীরা দাসের স্বামী নিতাই দাস জানায় , আখ ক্ষেতে কাজ করার সময় মীরা দাস নাকি বলে পেটের বেথা করছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে দেখাও৷ নিতাই দাস নাকি স্ত্রীকে বলে বাড়িতে চল৷ স্বামীর আগেই বাড়িতে এসে ,ছেলেকে বলে আমি বাইরে যাচ্ছি বলে এ ঘটনা বলে দাবি করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top