News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী ও পুত্রকে পুড়িয়ে হত্যার লক্ষ্যে ঘরে আগুন জ্বালিয়ে দিল এক ব্যক্তি
Image

স্ত্রী ও পুত্রকে পুড়িয়ে হত্যার লক্ষ্যে ঘরে আগুন জ্বালিয়ে দিল এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ বিশালগড় এর দক্ষিণ রাজাপুর এলাকায় এক ব্যক্তি ঘরের ভিতরে তালাবন্দি করে স্ত্রী ও পুত্রকে হত্যার চেষ্টা করেছে৷ অভিযুক্তের নাম অভি চরণ সরকার৷ সংবাদ সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে অভিসরণ সরকার নামে ওই ব্যক্তি তার স্ত্রী এবং পুত্রকে ঘরের ভিতরে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়৷ আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে৷ ঘরের ভিতর থেকে আর্ত চিৎকার শুরু করেন মহিলা এবং তার পুত্র সন্তান৷


স্থানীয় লোকজন চিৎকার শুনে এবং আগুনের লেলিহান শিখা দেখে এগিয়ে আসেন৷ঘরের ভেতর থেকে মহিলা ও তার পুত্র সন্তানকে উদ্ধার করা সম্ভব হলেও ঘরটি আগুনের হাত থেকে কোন ভাবে রক্ষা করা সম্ভব হয়নি৷ পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় লোকজন দমকল বাহিনীর জওয়ানদের খবর দেন৷ খবর পেয়ে বিশালগড় থেকে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে৷

ততক্ষনে ঘরটি পুড়ে ছারখার হয়ে যায়৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ এদিকে অভিযুক্ত অভিসরণ সরকার ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্ত অভিসরণ সরকারের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top