News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী বছর প্রতিষেধক দেওয়ার কাজ শুরু করবে ভারত : প্রধানমন্ত্রী
Image

আগামী বছর প্রতিষেধক দেওয়ার কাজ শুরু করবে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি. স.) : ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গুজরাটের রাজকোটে এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এই উপলক্ষে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। আগামী বছর বিশ্বের বৃহত্তম প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হবে ভারতে। ২০২০ বছরটা শিখিয়ে দিয়ে গেল যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। এ বছরটা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে।


বছরের শেষ দিনে নিজের ভাষণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বছরের এই শেষ দিনে ভারতের কয়েক লক্ষ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, ওষুধের দোকানে কাজ করা এবং অন্যান্য ক্ষেত্রে অগ্রভাগে থাকা করোনা যোদ্ধাদের কথা ভাবার সময়। কর্তব্য পালন করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের আজ বিনম্রতা পূর্বক শ্রদ্ধা জানাই। বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় ভারতের অবস্থান প্রসঙ্গে অবগত করাতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রে পরিণত হয়েছে ভারত। ২০২১ সালে ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলতে হবে। করোনা প্রতিষেধক এসে গেলেও কোন রকমের গাফিলতি না করার আহ্বান দেশবাসীর কাছে করেছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ আগে আমি বলেছিলাম ওষুধ না আসা পর্যন্ত কোনরকমে ঢিলেমি নয়। এখন বলছি ওষুধও আছে এবং কড়াকড়িও থাকবে। ২০২১ আমাদের মন্ত্র হচ্ছে ওষুধ আছে এবং কড়াকড়িও থাকবে। ‘ গুজব থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের দেশে গুজব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। বিভিন্ন ধরনের মানুষ ব্যক্তিস্বার্থ চরিতার্থ  অথবা দায়িত্বজ্ঞানহীন আচরণ করে বিভিন্ন ধরনের গুজব প্রচার করে থাকে। প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হলে এই গুজব আরো বাড়তে পারে। ইতিমধ্যেই অনেক ধরনের গুজব শুরু হয়ে গিয়েছে। করোনা এখনও একটি অজ্ঞাত শত্রুর মতো। ফলে গুজব থেকেও সতর্ক থাকতে হবে। কোন মেসেজ ফরওয়ার্ড করার আগে ভেবে চিন্তে করা উচিত।

উল্লেখ  করা যেতে পারে করোনার নতুন ধরনের স্ট্রেন ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে। নৈশকার্ফু জারি করেছে মহারাষ্ট্র সরকার। দেশের বিভিন্ন প্রান্তে বাতিল করে দেওয়া হয়েছে বর্ষবরণের উৎসব।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top