News Flash

  • Home
  • Uncategorized
  • পরপর দুই ম্যাচে হেরে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ খোয়াল ভারত
Image

পরপর দুই ম্যাচে হেরে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ খোয়াল ভারত

সিডনি, ২৯ নভেম্বর (হি. স.) : দ্বিতীয় এক দিনের ম্যাচেও হেরে গেল ভারত ।পরপর দুই ম্যাচে হেরে সিরিজ খোয়াল ভারত। সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। রবিবার সিডনিতে টসে জিতে ব্যাট করতে নেমে ৩৮৯ রানের স্কোর গড়ে অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে ৫১ রানে হারে ভারত।  

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও টসে হারেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টস জিতে  ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়োজক দেশ অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার কেন ৭৭ বলে ৮৩ রান, অ্যারন ফিঞ্চ করেছেন ৬৯ বলে ৬০ রান। তাঁরা ফিরলে স্টিভ স্মিথ ৬৪ বলে ১০৪ রান করেন। একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে টানা ৩টি সেঞ্চুরি করেন তিনি। মার্নাস লাবুশানও করেছেন ৬১ বলে ৭০ রান। গ্লেন ম্যাক্সওয়েল ২৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। এই ৫ ব্যাটসম্যানের দৌলতে মাত্র ৪ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩৮৯ রান। ব্যর্থ ভারতের বোলাররা। হার্দিক পান্ডিয়া স্মিথকে আউট করলেও তাঁর সেঞ্চুরি আটকানো যায়নি। ৪ ওভারে ২৪ দিলেন তিনি। শামি দিয়েছেন ৭৩ রান, বুমরা দিয়েচেন ৭৯। ২ জনেই পেয়েছেন একটি করে উইকেট। নবদীপ সাইনি ৭ ওভারে দিয়েছেন ৭০। উইকেট পাননি জাদেজা, চহালও।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ভারতের ওপেনার শিখর ধাওয়ান ২৩ বলে ৩০ রান করে যখন প্যাভেলিয়নে ফেরেন দলের রান তখন মাত্রই ৫৮। ৪ বল পরেই আউট হল আরেক ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ২৬ বলে ২৮ রান করে আউট হন। বিরাট কোহালি করেন ৮৭ বলে ৮৯ রান।  জশ হ্যাজেলউড ৯ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট নেন। প্যাট কামিন্স ১০ ওভারে ৬৭ দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ৫০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে তোলে ৩৩৮ রান। বুধবার ক্যানবেরায় ওভালের মাঠে লড়াই সম্মান রক্ষার।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top