News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ভূমিকম্প উত্তর-পূর্বাঞ্চলে, কেঁপেছে গুয়াহাটি সহ মিজোরাম
Image

ফের ভূমিকম্প উত্তর-পূর্বাঞ্চলে, কেঁপেছে গুয়াহাটি সহ মিজোরাম

গুয়াহাটি, ১৪ নভেম্বর (হি.স.) : ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য মিজোরাম। শনিবার বেলা ২:২০:২৬ সেকেন্ডে ৫.২ ম্যাগনিটিউডের এক ভূমিকম্পে মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তবর্তী চাম্পাই জেলা ও সংলগ্ন অঞ্চল কেঁপে উঠেছে। এদিকে এই একই সময় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে গুয়াহাটি এবং তার উপকণ্ঠে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি এই খবর দিয়ে তাদের টুইট হ্যান্ডলে লিখেছে, মিজোরামে সংঘটিত ভূমিকম্পের অভিকেন্দ্ৰ ছিল রাজ্যের চাম্পাই জেলার ১১৯ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে ২৩.৫৩ অক্ষাংশ এবং ৯৪.৫০ দ্রাঘিমাংশে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবারও (১৩ নভেম্বর) ভোররাত ৩:২৩ মিনিটে ৩.৭ ম্যাগনিটিউডের এক ভূমিকম্পে গুয়াহাটি ও তার উপকণ্ঠ এবং নাগাল্যান্ড কেঁপে উঠেছিল। গতকাল সংঘটিত ভূমিকম্পের অভিকেন্দ্ৰ ছিল ডিমাপুরের উত্তরে ৬১ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১১ কিমি গভীরে। ওই ভূমিকম্পে রাজধানী গুয়াহাটি সহ কারবি আংলং, ডিমা হাসাও এবং গোলাঘাট জেলার বিভিন্ন এলাকা এবং নাগাল্যান্ডের ডিমাপুর সহ বেশ কয়েকটি অঞ্চল। আজ বা গতকালের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে ৩.৫ ম্যাগনিটিউডের এক ভূমিকম্পে দক্ষিণ অসমের করিমগঞ্জ এবং উত্তর ত্রিপুরার জেলা সদর ধর্মনগর ও তার পার্শ্ববর্তী অঞ্চল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির রিপোর্ট অনুযায়ী, সেদিন সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর ত্রিপুরা জেলার পূর্বাঞ্চলের ২০ কিলোমিটার দূরবর্তী ৩৮ কিলোমিটার গভীরে ২৪.৩৯ অক্ষাংশ এবং ৯২.৫৩ দ্রাঘিমাংশে। এছাড়া করিমগঞ্জে সংঘটিত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার ভূপৃষ্ঠের ২০ কিমি গভীরে। সেভাবে ২ নভেম্বর রাত ১টা ১৩ মিনিটে ৪.৪ ম্যাগনিটিউডের এক ভূমিকম্প গুয়াহাটি এবং তার উপকণ্ঠে সংঘটিত হয়েছিল।

গত কয়েক মাসে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে। অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে। গত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৫৫ বার ভূমিকম্প হয়েছে। সিসমিকের হিসেবে উত্তর-পূর্বাঞ্চলকে পাঁচের মধ্যে রাখা হয়েছে। তাই এই অঞ্চলে ঘন-ঘন ভূকম্প সংঘটিত হয়। এ ব্যাপারে সতর্কতাই একমাত্র অবলম্বন বলে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top