News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরের উপ-নির্বাচনে বিজয়ী চার বিধায়কের শপথ
Image

মণিপুরের উপ-নির্বাচনে বিজয়ী চার বিধায়কের শপথ

ইমফল, ১২ নভেম্বর (হি.স.) : মণিপুর উপনির্বাচনে নির্বাচিত চার বিধায়ক বৃহস্পতিবার বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। অধ্যক্ষ ইয়ুমনাম খামেচাঁদ চার বিধায়ককে পদ এবং গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন। যথা ওয়াংগাই আসনে ওয়নাম লুখোই সিংহ, ওয়াংজিং তেন্থ আসনে পাওনম ব্রজেন সিংহ, সাইতুর আসনে এনগামথাং হওকিপ এবং লিলং বিধানসভা কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী ওয়াই আনতাস খান আজ শপথ নিয়েছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, ক্ষমতাসীন বিজেপি জোট মন্ত্রিসভার সদস্যগণ এবং বিধায়করা উপস্থিত ছিলেন। আনতাস খান ছাড়া অন্য তিন বিধায়ক সম্প্রতি কংগ্রেস দল ত্যাগ করে বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছেন।

মুখ্যমন্ত্রী বীরেন সিংহ বলেন, বিজেপি সরকার ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী ওয়াই আনতাস খান-কে ক্ষমতাসীন সরকারে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এটি তাঁর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে আমরা ইতিমধ্যে তাঁকে বর্তমান বিজেপি সরকারে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top