News Flash

  • Home
  • Uncategorized
  • বিধ্বংসী অগ্নিকাণ্ড তিনসুকিয়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়া শাখায়
Image

বিধ্বংসী অগ্নিকাণ্ড তিনসুকিয়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়া শাখায়

তিনসুকিয়া (অসম), ১০ নভেম্বর (হি.স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ড তিনসুকিয়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) শাখায়। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে প্রায় ছয়টি দমকলের ইঞ্জিন। দুলিয়াজান থেকে আরও ইঞ্জিন ডেকে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেল প্রায় পৌনে চারটা নাগাদ তিনসুকিয়া এসবিআই-এর চার তলে অবস্থিত কার্যালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে কালো ধোঁয়া কার্যালয়কে গ্রাস করে। আগুনের লেলিহান শিখা ক্ষণিকের মধ্যে চারতলা ছাড়িয়ে এসবিআই-এর পাঁচতলার কার্যালয়কেও গ্রাস করে। ইতিমধ্যে তিনসুকিয়া সদর অগ্নিনির্বাপক বাহিনী তাঁদের চারটি ইঞ্জিন নিয়ে অকুস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দেখে ডেকে পাঠানো হয় দুলিয়াজান থেকে ওএনজিসি-র দমকল বাহিনীকে। দুলিয়াজান থেকে ইতিমধ্যে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কসরত শুরু করেছে। জানা গেছে, আরও ইঞ্জিন আসছে।

বৈদ্যুতিক গোলযোগের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকলের আধিকারিকরা। জনৈক আধিকারিক জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনার ব্যাপারে তদন্ত করা হবে। আগে এলাকাকে আগুন গ্রাস থেকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top