News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০ মাসে সরকারের সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
Image

৩০ মাসে সরকারের সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ অক্টোবর (হি. স.)৷৷ ত্রিপুরায় সরকার পরিবর্তনে ৩০ মাস অতিক্রান্ত৷ এই সময়ের মধ্যে সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ একাধিক টুইট বার্তায় তিনি বুঝতে চেয়েছেন, অনেক কাজ হয়েছে৷ আরও অনেক বাকি রয়েছে৷


তিনি বলেন, ত্রিপুরা সরকারের উদ্যোগে ৯৪৫৪.৭৬ হেক্টর জমিতে সবুজায়ন করা হয়েছে৷ শুধু তাই নয়, নদী তীরবর্তী ৮৫৫.৭ হেক্টর জমিতে বৃক্ষ রোপন করেছে রাজ্য সরকার৷ তাঁর দাবি, প্রত্যন্ত প্রান্তেও জ্বলেছে আলো৷ কারণ, ৩৫৮.৬৪ কোটি ব্যয়ে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার মাধ্যমে দুর্গম গ্রামেও পৌছে গেছে বিদ্যুৎ সংযোগ৷

তাঁর কথায়, বনজ সম্পদ-কে ব্যবহারযোগ্য করে তুলতে জাইকা (দ্বিতীয় পর্বে) এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে৷ ১৪৪৭টি চেক ডেম গড়ে তোলা হয়েছে৷ তিনি বলেন, গ্রামোন্নয়নে বড় উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্য সরকার-র পঞ্চায়েত তহবিলে বিপুল বরাদ্দ বৃদ্ধি হচ্ছে প্রতি আর্থিক বছরে৷ ত্রিপুরায় চতুর্থ অর্থ কমিশনের সিদ্ধান্ত মতোই বাস্তবায়িত হচ্ছে পরিকল্পনা৷
তিনি দাবি করেন, ১২টি উচ্চাভিলাষী ব্লকে পরিকল্পনা খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ১০ শতাংশ৷ একইসঙ্গে মনরেগা প্রকল্পেও ওই ব্লকগুলিতে অতিরিক্ত খরচ করা হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, হেঁসেলে মা-বোনদের আরও সুবিধা হয়েছে৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ২ লক্ষ ৬৬ হাজার ১৫ জন নতুন গ্যাসের সংযোগ পেয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top