News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৮১ শতাংশে, দাবি হর্ষবর্ধনের
Image

করোনায় মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৮১ শতাংশে, দাবি হর্ষবর্ধনের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি. স.): দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গঠিত হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় রাজধানী দিল্লিতে। বৈঠকে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে সহ অন্যান্যরা।


 বৈঠকে জানানো হয়েছে যে দেশের আটটি রাজ্যে ৭৩ শতাংশ করোনা রোগী রয়েছে। এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানার মতন রাজ্যগুলি।করোনায় আক্রান্ত হয়ে দেশে যতগুলি মৃত্যু হয়েছে তার ৮১ শতাংশই হয়েছে সাতটি রাজ্যে। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে হর্ষবর্ধন জানিয়েছেন, গোটা দেশে মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৮১ শতাংশ। সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৬. ৪৭ শতাংশ। করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যার দ্বিগুণ হতে সময় নিচ্ছে ৩০ থেকে ৩১ দিন।


করোনা রোগীদের জন্য ২৭ হাজার ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যগুলিকে ৩৩৮ লক্ষ এন ৯৫ মাস্ক সরবরাহ করেছে। ১৩৫ লক্ষ পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। বৈঠকে বাদল অধিবেশনে সংসদ সদস্যদের করোনা থেকে নিরাপত্তার দিকটিও আলোচনা হয়েছে।এর জন্য এসওপি তৈরি করতে বলেছেন হর্ষবর্ধন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top