News Flash

Image

সোমবারও পড়ল সোনার দাম

মুম্বই, ২৪ আগস্ট (হি.স.): গত কয়েক দিনের ধারা অব্যাহত রেখে সোমবারও সোনার দামে পতন দেখা দিল। এ দিন এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স-এ দর ০.৩% পড়ার ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫১,৮৬৫ টাকা। এই নিয়ে গত চার দিনে প্রতি ১০ গ্রামে প্রায় ১,৭০০ টাকা পড়ল সোনার দাম।

পাশাপাশি, এ দিন সেপ্টেম্বর সিলভার ফিউচার্স-এ প্রায় ১% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম দাঁড়ায়েছে ৬৬,৪২৬ টাকা। গত দিনও সূচকে ০.৩% পতনন হয়েছিল সোনার দামে এবং এক শতাংশ পড়ে রুপোর দাম। গত মাসের তুলনায় প্রতি ১০ গ্রামে সোনার দামে পতন হয়েছে ৪,৩০০ টাকার বেশি।

আন্তর্জাতিক বাজারেও এ দিন ডলারের দাম স্থিতিশীল হওয়ার প্রভাবে সোনার দাম বেশ কিছুটা পড়েছে। সেই সঙ্গে আমেরিকার ফেডারেল রিজার্ভ-এর চেয়ারম্যান জেরোম পাওয়েলের ভাষণে কী কী সূত্র উঠে আসে, সে দিকেও নজর রয়েছে লগ্নিকারীদের, যার জের দেখা গিয়েছে বাজারে।

এ দিন স্পট গোল্ড সূচকে ০.৩% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৩৩.৩৭ ডলার এবং ইউএস গোল্ড সূচকে ০.৪% দর কমায় সোনার দাম প্রতি আউন্সে দাঁড়িয়েছে ১,৯১০.১০ ডলার।

এরই সঙ্গে তাল রেখে সূচকে রুপোর দর ০.৬% পড়ার ফলে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ২৬.৫৪ ডলার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top