News Flash

  • Home
  • Uncategorized
  • গরীবদের নগদ টাকা ও বিনামূল্যে চাল দেয়ার দাবীতে মিছিল সিপিএমের
Image

গরীবদের নগদ টাকা ও বিনামূল্যে চাল দেয়ার দাবীতে মিছিল সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ সিপিআইএম কেন্দ্রীয় কমিটির ডাকে ১৬ দফা দাবিতে আগরতলা পূর্ব লোকাল কমিটির উদ্যোগে মিছিল সংঘটিত করা হয়৷মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমল চক্রবর্তী শুভাশিস গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন জনগণের স্বার্থেই ১৬দফা দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন৷ দাবিগুলির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন অমল চক্রবর্তী এবং শুভাশিস গাঙ্গুলী৷


দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যেসব পরিবার আয় করের আওতায় নেই তাদের প্রত্যেক পরিবারকে সাড়ে সাত হাজার টাকা করে একাউন্টে প্রদান করা প্রত্যেক পরিবারকে ৬ মাস পর্যন্ত প্রতি মাসে ১০ কেজি করে চাল প্রদান, কৃষি কাজের প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা প্রভৃতি৷সংগঠনের নেতৃবৃন্দ বলেন লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার শ্রমজীবী ও কৃষিজীবী অংশের মানুষের স্বার্থ সুরক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে৷ কেন্দ্রের বিজেপি সরকার পুঁজিপতি ও শিল্পপতিদের স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে৷গরিব অংশের মানুষের স্বার্থ রক্ষায় বর্তমান কেন্দ্রীয় সরকার কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে না বলে তারা গুরুতর অভিযোগ এনেছেন৷লকডাউন চলিত পরিস্থিতিতে গরিব অংশের মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন বলেও তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন৷


কেন্দ্রীয় সরকারকে সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন৷কেন্দ্রীয় সরকার যাতে গরিব মানুষের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেজন্য দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি৷ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে রাজ্য আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে৷ শুভ রাজধানী আগরতলা শহরে নয় এরপর সহ রাজ্যের বিভিন্ন স্থানে ১৬দফা দাবিতে রবিবার আন্দোলন কর্মসূচি পালন করা হয়৷ আন্দোলনে সিপিআইএমের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শমিল হন৷ আগামী দিনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবসতি নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top