News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত করতে তৎপর বিরোধীরা, দাবি রাউতের
Image

মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত করতে তৎপর বিরোধীরা, দাবি রাউতের

মুম্বই, ১৯ আগস্ট (হি. স.) : পরিকল্পিতভাবে মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত করার চক্রান্ত করে চলেছে বিরোধীরা বলে দাবি করেছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জায় রাউত জানিয়েছেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত মুম্বই পুলিশ করে চলেছে। দেশের শীর্ষ আদালত কি ধরণের সিদ্ধান্ত নিয়েছে তা আমি বলতে পারব না। এই বিষয়ে প্রতিক্রিয়া দেবে রাজ্য পুলিশের ডিজি। দেশের শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে এমন ধরণের নির্দেশ আগেও দিয়েছিল। ফলে এই নির্দেশ নিয়ে অযথা চিন্তিত হওয়ার কোন কারণ নেই। ‘ সঞ্জয় রাউত আরও জানিয়েছেন, মহারাষ্ট্রে সমাজের সকল স্তরের মানুষকে ন্যায় বিচার দেওয়া হয়।রাজ্যের শাসন, প্রসাশন এবং ন্যায় ব্যবস্থা পুরোপুরি সক্ষম। কিন্তু বিরোধীরা মুম্বই তথা মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত করতে তৎপর হয়ে উঠেছে। বিরোধীদের দায়িত্ব সহকারে বক্তব্য রাখা উচিত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top