News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের আর্থিক দুরবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল
Image

দেশের আর্থিক দুরবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি. স.): দেশের অর্থব্যবস্থা নিয়ে বরাবর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে কংগ্রেস।এবার দেশের জিডিপি প্রসঙ্গে ইনফোসিসের চেয়ারম্যান এন আর নারায়ণমূর্তি মন্তব্যকে হাতিয়ার করে ফের কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি নারায়ণমূর্তি জানিয়েছিলেন, করোনার এই সংকটকালে স্বাধীনতার পর দেশের আর্থিক অবস্থা সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে। জিডিপির অবস্থাও স্বাধীনতার পর সবথেকে খারাপ অবস্থায় নেমে যাবে।নারায়ণমূর্তির এই আশঙ্কাকে হাতিয়ার করে রাহুল গান্ধী কেন্দ্রকে কটাক্ষ করে টুইটে লিখেছেন ‘মোদী আছে বলেই সব কিছু সম্ভব’। আর্থিক বেহাল অবস্থা থেকে দেশকে উঠে আসতে হলে এমন এক প্রণালী তৈরি করতে হবে যাতে করে সমস্ত ক্ষেত্রের ব্যবসায়ীরা সমানভাবে কাজ করা উৎপাদন এবং বিক্রি করার সুযোগ পায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top