News Flash

  • Home
  • Uncategorized
  • দুই বিএসএফ জওয়ান ও এক মহিলার মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
Image

দুই বিএসএফ জওয়ান ও এক মহিলার মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

আগরতলা, ৮ আগস্ট (হি. স.)৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে দুই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে৷ একজন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন৷ তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ দুদিন আগে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে৷ অপর জওয়ান শারীরিক অসুস্থতা নিয়ে আজ শনিবার হাসপাতালে ভরতি হতে আসেন৷ তাঁকে কোভিড টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে৷ এদিন দুপুরেই তাঁর মৃত্যু হয়েছে৷


এ-বিষয়ে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের পদস্থ আধিকারিক বলেন, উত্তরপ্রদেশের বাসিন্দা ১৩৩ ব্যাটালিয়নের ৫২ বছর বয়সি ওই জওয়ান সিপাহিজলা জেলায় লালটিলা বিওপি-তে কর্মরত ছিলেন৷ গত ২৮ জুলাই শারীরিক অসুস্থতার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং তাঁর কোভিড টেস্ট পজিটিভ আসে৷ ফলে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে৷ তিনি বলেন, দুদিন আগে ওই জওয়ানকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে৷


এদিকে, বিএসএফ-এর ৮০ নম্বর ব্যাটালিয়নের আরও এক জওয়ানের আজ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মৃত্যু হয়েছে৷ ওই আধিকারিক জানিয়েছেন, তেলিয়ামুড়ায় কর্মরত ৫১ বছর বয়সি ওই জওয়ান আজ শারীরিক অসুস্থতার জন্য ভোর সাড়ে পাঁচটা নাগাদ আইএলএস হাসপাতালে যান৷ সেখানে তাঁর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে৷ সঙ্গে সঙ্গে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল৷ কিন্তু দুপুর নাগাদ তাঁর মৃত্যু হয়েছে৷ ওই আধিকারিক বলেন, দুই জওয়ানের মৃতদেহ এখনও জিবি হাসপাতালে রয়েছে৷ তাঁদের সৎকারের বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন৷
এদিকে ত্রিপুরায় আজ এক মহিলার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ তিনি আগরতলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা৷ এ নিয়ে ত্রিপুরায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top