News Flash

  • Home
  • Uncategorized
  • ৪,১৪৩ জনের লক্ষন সত্বেও পরীক্ষায় অসম্মতি, ভবিষ্যতে কিছু হলে দায় নেবে না সরকার
Image

৪,১৪৩ জনের লক্ষন সত্বেও পরীক্ষায় অসম্মতি, ভবিষ্যতে কিছু হলে দায় নেবে না সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২৫৩ জন৷ সেইসাথে মৃত্যু হয়েছে দুইজনের৷ যদিও আরও এক করোনা আক্রান্ত যুবক আত্মহত্যা করেছে৷ রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত হল ২৩ জনের৷ মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে৷ তাতে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ এদিকে, রাজ্যের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষায় স্বাস্থ্য কর্মীরা ৪১৪৩ জনের লক্ষণ পেয়েছেন৷ কিন্তু, তারা কেউই কোভিড-১৯ পরীক্ষায় সম্মত হয়নি৷ এই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, যদি ভবিষ্যতে তাদের কোন সমস্যা হয় তার জন্য রাজ্য সরকার দায়ি থাকবে না৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সর্বমোট ৫ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে ২৫৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এদিন করোনা সমীক্ষায় বিভিন্ন বাড়িতে গিয়ে ৩ হাজার ৫০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১৫২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ অন্যদিকে কোয়ারেন্টাইন সেন্টার ও কন্টেইমেন্ট জোনের ৮১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৪১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ সবমিলিয়ে এদিন ৫ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ২৫৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷

তাতে দেখা গিয়েছে, পশ্চিম জেলায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক৷ এই জেলায় ১০১ জন৷ অন্যদিকে, উত্তর জেলায় আক্রান্ত ৩২ জন, ঊনকোটি জেলায় ৩ জন, ধলাই জেলায় ১১ জন, খোয়াই জেলায় ৩৯ জন, সিপাহীজলা জেলায় ১৯ জন, গোমতী জেলায় ৩৮ জন এবং দক্ষিণ জেলায় আক্রান্ত হয়েছেন ১০ জন৷


অন্যদিকে, করোনা সংক্রমিত দুইজনের মৃত্যু হয়েছে আগরতলা সরকারি মেডিকেল কলেছে৷ তাছাড়া জিবি হাসপাতালে আরও এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ যদিও ওই যুবক করোনা সংক্রমিত ছিল বলে জানা গিয়েছে৷ ওই যুবকের বাড়ি বাইখোড়া থানার অধীন মুহুরিপুরের কালমা গ্রামে৷ ওই যুবক দুইদিন আগে বিষপান করেছিল৷ তাকে স্থানীয় হাসপাতাল থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷ জিবি হাসপাতালে নিয়ে আসার পর তার নমুনা পরীক্ষা করা হয়৷ তাতে দেখা যায় ওই যুবক করোনা সংক্রমিত৷ তার চিকিৎসা চলছিল জিবি হাসপাতালেই৷ গতকাল সে জি বি হাসপাতালের পাকা ভবনের ছাদ থেকে ঝাপিয়ে আত্মহত্যা করেছে৷ জানা গিয়েছে, ওই যুবক বিষপান করার আগেও আত্মহত্যার চেষ্টা করেছে৷

করোনার খুঁজে বাড়ি বাড়ি সমীক্ষায় সংক্রমণের লক্ষণ রয়েছে এমন ৪,১৪৩ জন কোভিড-১৯ পরীক্ষায় রাজি হননি৷ এদিকে, ওই সমীক্ষায় এখন পর্যন্ত সন্ধান মিলেছে ৬৫৫ জন করোনা আক্রান্তের৷ আগামী এক সপ্তাহে ওই সংক্রমিতদের সংস্পর্শে যারা ছিলেন তাদের খুঁজে বের করা হবে৷ আজ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


তিনি বলেন, ত্রিপুরায় করোনা-র খুঁজে রেশন কার্ড ভিত্তিক বাড়ি বাড়ি সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাতে, ৯,২১,৮৯৫টি বাড়িতে সমীক্ষা শুরু হয়েছে৷ এখন পর্যন্ত ৮,৭৪,৬০৯টি বাড়ি সমীক্ষা করা হয়ে গেছে৷ তাঁর কথায়, বাকি ৪৭,২৬৮টি বাড়িতে সমীক্ষার কাজ শীঘ্রই সমাপ্ত হয়ে যাবে৷ তবে অনেকেই রেশন কার্ড থেকে পৃথক হয়ে গেছেন৷ ফলে আরও ১ লক্ষ বাড়ি ওই সমীক্ষার তালিকায় যুক্ত হবে বলে মনে করা হচ্ছে৷

শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত সমীক্ষায় করোনা-র লক্ষণ রয়েছে এমন ২৩,৮৬৯ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাদের মধ্যে ১৯,৭২৬ জনের নমুনা পরীক্ষা করেছে৷ তাতে, ৬৫৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ শিক্ষামন্ত্রীর দাবি, ৪,১৪৩ জনের করোনা-র লক্ষণ রয়েছে৷ কিন্তু তারা কোভিড-১৯ পরীক্ষায় সম্মত হননি৷ তাই তাদেরকে আবারও পরীক্ষার জন্য বোঝানো হবে৷ প্রয়োজনে বার বার তাদের কাছে যাবেন সরকারি কর্মীরা এবং বুঝিয়ে পরীক্ষার জন্য রাজি করার চেষ্টা করবেন৷


এদিন তিনি বলেন, বাড়ি বাড়ি সমীক্ষায় শনাক্ত ৬৫৫ জন করোনা আক্রান্তের সংস্পর্শে যাঁরা ছিলেন আগামী এক সপ্তাহে তাদের খুঁজে বের করা হবে৷ কারণ, তাদেরও নমুনা পরীক্ষা করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে৷ তাঁর দাবি, দেশে একমাত্র ত্রিপুরা করোনা-র খুঁজে বৃহৎ পরিসরে সমীক্ষার আয়োজন করেছে৷ তাতে সফলতাও আসছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top