News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে পাচারকালে ১২টি শূকর উদ্ধার, গ্রেফতার চার, রাজ্যবসীর ভাবাবেগে আঘাত, গ্রেফতার সমাজকর্মী হেমা চৌধরী
Image

নাগাল্যান্ডে পাচারকালে ১২টি শূকর উদ্ধার, গ্রেফতার চার, রাজ্যবসীর ভাবাবেগে আঘাত, গ্রেফতার সমাজকর্মী হেমা চৌধরী

ডিমাপুর, ১৮ জুলাই (হি.স.) : পাচারকালে ১২টি শূকর উদ্ধার হয়েছে। নাগাল্যান্ডের ডিমাপুরে জাতীয় সড়কের ৩ মাইল এলাকায় ওই শূকরগুলি উদ্ধার হয়েছে। অসমের বালিজান থেকে পিক-আপ ট্রাকে করে পাচার করা হচ্ছিল শূকরগুলি। তার মধ্যে ৮টি শূকর মৃত অবস্থায় পাওয়া গেছে। আরও একটি শূকর হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। ক্লাসিক্যাল সোয়াইন ফিভারে শূকরগুলির মৃত্যু হয়েছে বলে জেলা পশু হাসপাতালের চিকিৎসক ডা. কেএন জুবেমো হুমৎসে জানিয়েছেন। শূকর পাচারের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এদিকে, নাগাল্যান্ডবাসী কুকুরের মাংস খান, মুম্বাই নিবাসী পশু অধিকার রক্ষায় নিয়োজিত সমাজকর্মী হেমা চৌধরীকে রাজ্যবাসীর ভাবাবেগে আঘাত করার দায়ে পুলিশ গ্রেফতার করেছে।

সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ডিমাপুর পুলিশ শূকর পাচারকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কিন্তু, ক্লাসিক্যাল সোয়াইন ফিভার নাগাল্যান্ড সরকারকে আতঙ্কে ফেলেছে। জীবিত উদ্ধার ৩টি শূকরকে একান্তবাসে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সাথে শূকরের নমুনা সংগ্রহ করে কোহিমায় পরীক্ষার জন্য পাঠানো হবে। ডা. কেএন জুবেমো হুমৎসের কথায়, ময়না তদন্তে ক্লাসিক্যাল সোয়াইন ফিভারে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাই, জীবিত শূকরগুলির পরীক্ষা করতেই হবে।

এদিকে, নাগাল্যান্ডবাসীর ভাবাবেগে আঘাত হয়, এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন সমাজকর্মী হেমা চৌধরী। তাঁকে, আন্ধেরির পশ্চিমে অবস্থিত তাঁর বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে মুম্বাই পুলিশ নাগাল্যান্ড পুলিশের হাতে তুলে দিয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি এবং ৫০৫ ধারা এবং এসটি ও এসসি নৃশংসতার অপরাধ সংক্রান্ত ধারা ৩(১)(২) মামলা রুজু হয়েছে।

Releated Posts

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top