News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৫ বছরের ঊর্ধ্বের নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা বাতিল করল নির্বাচন কমিশন
Image

৬৫ বছরের ঊর্ধ্বের নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা বাতিল করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি. স.):  শেষ পর্যন্ত ৬৫ বছরের ঊর্ধ্বের নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা  বাতিল করল  নির্বাচন কমিশন । আসন্ন বিহার ভোটে কেবলমাত্রযারা করোনা আক্রান্ত তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আর যাদের বয়েস ৮০ বছরের বেশি তাঁরাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

 বৃহস্পতিবার কমিশনের তরফে জানান হয় বিভিন্ন প্রতিকুলতার জন্য এই নিয়ম আপাতত ৬৫ বছরের ঊর্ধ্বের নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটে নির্বাচনী প্রক্রিয়া বাতিল করা হল । কমিশন জানিয়েছে যে ইতিমধ্যেই বয়স্কদের কথা মাথায় রেখে প্রতি বুথে হাজারের বেশি ভোটার থাকবে না, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্তি ৩৪ হাজার ভোটিং বুথ তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ৬৫ বছেরর ওপরের নাগরিকদের জন্য পোস্টাল ব্যালট চালু করার নিয়মের তীব্র প্রতিবাদ করেছিলেন বিরোধী দলগুলি। তাদের দাবি ছিল এতে শাসক দল লাভ পাবে বেশি। শুধু যে বিহারের বিরোধী দলগুলি এর বিরুদ্ধে সরব হয়েছিল, তা নয়, সামনের বছর ভোটের প্রতীক্ষায় থাকা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছিল। শেষ পর্যন্ত এই নিয়ম মুলতুবি রাখল নির্বাচন কমিশন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top