News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
Image

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.):  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় দুজনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়।পূর্ব লাদাখ থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে জানানো হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক সহ একাধিক বিষয় রাষ্ট্রপতিকে অবগত করানোর জন্য রবিবার রাষ্ট্রপতি ভবন আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ আলাপচারিতা হয়।

উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি পূর্ব লাদাখে চিনা আগ্রাসন নিয়ে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।ইতিমধ্যেই পূর্ব লাদাখে বিপুল সৈন্য সমাগম করেছে ভারত। বিশ্বের কোন কোন দেশে এমন পরিস্থিতিতে ভারতবর্ষে পাশে আছে এবং আন্তর্জাতিক পরিসরে চিনকে কিভাবে এক ঘরে করা যায় সে বিষয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top