News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহীজলায় উন্মুক্ত সীমান্তে মসজিদ বাধা পড়ল কাঁটাতারের বেড়া নির্মাণে
Image

সিপাহীজলায় উন্মুক্ত সীমান্তে মসজিদ বাধা পড়ল কাঁটাতারের বেড়া নির্মাণে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ ধর্মীয় ভাবাবেগ ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে৷ কারণ, বেড়া নির্মাণের ফলে মসজিদ কাঁটাতারের ওপাড়ে চলে যাচ্ছে৷ তবে ওই মসজিদ জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে ভারতীয় ভূখণ্ডেই থাকছে৷ তবুও, স্থানীয় তিনটি পরিবারের আপত্তিতে বেড়া নির্মাণের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে৷ সিপাহিজলা জেলার কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর এলাকায় ওই উদ্ভূত সমস্যার সমাধান হয়ে যাবে বলে নিশ্চিত করেছেন জেলাশাসক সিকে জমাতিয়া৷



সীমান্ত অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণ অত্যন্ত জরুরি৷ কারণ, ত্রিপুরায় এখনও উন্মুক্ত সীমান্ত রয়েছে৷ সে-মোতাবেক উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে৷ এ-বিষয়ে সিপাহিজলার জেলাশাসক সি কে জমাতিয়া জানিয়েছেন, সোনামুড়া মহকুমায় পাঁচটি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ বাকি রয়েছে৷ দেড় কিমি উন্মুক্ত সীমান্তে ইতিমধ্যে ডাবল লাইন (কম্পোজিট রুফ ফেন্সিং) কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, সাড়ে ছয় কিমি উন্মুক্ত সীমান্তে সিঙ্গল লাইন (সিঙ্গল রুফ ফেন্সিং) কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হবে৷ আগামী ১০ জুলাই নাগাদ উন্মুক্ত সীমান্তে সিঙ্গল লাইন কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করার জন্য নির্মাণ সংস্থাকে জমি হস্তান্তর করা হয়েছে৷ কিন্তু স্থানীয়দের আপত্তিতে এই কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে৷



তাঁর কথায়, কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর এলাকায় ৯টি পরিবার নির্মাণ কাজে বাধা দিচ্ছে৷ তাদের মধ্যে ৬ পরিবারকে জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু মসজিদ লাগোয়া তিন পরিবার ওই জায়গা ছেড়ে যেতে চাইছে না এবং মসজিদ কাঁটাতারের ভেতরে রেখে নির্মাণ করার দাবিতে অনড় হয়ে বসে রয়েছে৷ তিনি বলেন, পূর্বের ছক অনুযায়ী ওই স্থানে ২৬৫ মিটার জমিতে কাঁটাতারের বেড়া নির্মাণে সমস্যা দেখা দিয়েছে৷ অবশ্য, তার মধ্যে ১৪০ মিটার কাজ হয়ে গেছে৷ বাকি, জমিতে কাজে বাধা দেওয়া হচ্ছে৷



জেলাশাসকের বক্তব্য, গতকাল নির্মাণ সংস্থা মাটি ফেলতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে৷ তাই আজ পুলিশ পাঠিয়ে ওই তিন পরিবারকে বোঝানো হয়েছে৷ পরে তারা মাটি ফেলতে দিয়েছে৷ কিন্তু ওই সমস্যার স্থায়ী সমাধান জরুরি৷ তাঁর বক্তব্য, ওই তিন পরিবারের দাবি মেনে কাজ করার ক্ষেত্রে প্রচুর সময়ের প্রয়োজন৷ কারণ তাতে নতুন করে প্রস্তাব ত্রিপুরা সরকারের মাধ্যমে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বিদেশমন্ত্রক এবং সেখান থেকে বাংলাদেশ সরকারের অনুমতির জন্য পাঠাতে হবে৷ ওই প্রক্রিয়ায় প্রচুর সময়ের প্রয়োজন৷



তিনি বলেন, আগামী সোমবার ওই পরিবারের সাথে এ-বিষয়ে আলোচনা করব৷ পূর্বের ছক মেনে কাজ হোক তাঁদের এ-বিষয়ে বোঝানো হবে৷ তাতে তাঁরা বুঝবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, ধর্মীয় ভাবাবেগে আঘাত না করে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পাদন করতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top