News Flash

  • Home
  • Uncategorized
  • দিনভর বৃষ্টিতে নাকাল জনজীবন আজও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
Image

দিনভর বৃষ্টিতে নাকাল জনজীবন আজও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রাজ্যে দিনভর বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনে ছন্দপতন হয়েছে৷ সন্ধ্যার পর বৃষ্টি থামলেও, আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ অবশ্য মাসের চতুর্থ শনিবার হওয়ায় সরকারি অফিস, ব্যাঙ্ক ছুটি ছিল৷ তাই অনেকেই বাড়িতে বসে বৃষ্টি উপভোগ করেছেন৷



আবহাওয়া দফতর গতকালই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল৷ সে-মোতাবেক শনিবার দিনভর প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে৷ বিকেলের দিকে আগরতলায় বেশ কিছুটা সময় মুষলধারে বৃষ্টি হয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় ১৮.৬ এমএম এবং কৈলাসহরে ৩৮.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷



ইতিমধ্যে ত্রিপুরার বিভিন্ন নদীর জলস্তর বাড়তে শুরু করেছে৷ তবে, বিপদসীমা থেকে অনেকটাই নীচে রয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ আজকের বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি৷



এদিন দিনভর বৃষ্টিপাতে বিশেষ করে রাজধানী আগরতলায় জনজীবনে ভীষণ প্রভাব ফেলেছে৷ সরকারি অফিস, ব্যাঙ্ক ছুটি থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের কিছুটা অসুবিধা হয়েছে৷ আগামীকাল অবশ্য রবিবার হওয়ায় বৃষ্টির ঝাপ্ঢা অনেককেই খেতে হবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top