News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়াং শরণার্থীদের পুনর্বাসনে ত্রিপুরা মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে
Image

রিয়াং শরণার্থীদের পুনর্বাসনে ত্রিপুরা মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ জম্পুই হিলসে রিয়াং শরণার্থীদের পুনর্বাসন না দেওয়ার জন্য মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার আবেদন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব কার্যত খারিজ করে দিয়েছেন৷ বরং এ-বিষয়ে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, রিয়াং শরণার্থীদের পুনর্বাসন সম্পর্কে সিদ্ধান্ত নেবে ত্রিপুরা মন্ত্রিসভা৷ ত্রিপুরাবাসীর স্বার্থ বজায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে, বলে বিপ্লব৷


প্রসঙ্গত, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা রিয়াং শরণার্থী পুনর্বাসন ইস্যুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে চিঠি লিখেছেন৷ এতে তিনি বলেছেন, ব্রু শরণার্থীদের কাঞ্চনপুর মহকুমা এবং জম্পুই হিলসে মিজো জনগোষ্ঠী বহুল এলাকায় পুনর্বাসনের বিষয়ে জানতে পেরেছি৷ তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিয়ে বলেন, মিজো এবং ব্রু-দের মধ্যে জাতিগত উত্তেজনা রয়েছে৷ ফলে, ত্রিপুরায় ওই দুই জাতিগোষ্ঠীর মধ্যে উত্তেজনা ত্রিপুরার পাশাপাশি মিজোরামেও প্রভাব ফেলবে৷ তাতে ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের মহান উদ্দেশ্যে ব্যাঘাত ঘটবে৷ তাই ব্রু-দের অন্যত্র পুনর্বাসনের প্রস্তাব দিচ্ছি৷ সাথে অনুরোধ রইল, ওই প্রস্তাব ত্রিপুরা সরকার বিবেচনা করবে৷ তাঁর যুক্তি, ১৯৯৮ সালে শাখাং হিলস এলাকায় উত্তেজনার কারণেই ব্রু-রা ত্রিপুরায় পালিয়ে গিয়েছিল এবং ওই জেলার চারটি গ্রাম জম্পুই হিলসের খুবই কাছে৷ এতে তিনি বোঝাতে চেয়েছেন, কাঞ্চনপুর মহকুমা এবং জম্পুই হিলস ছাড়া অন্যত্র ব্রু শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হলে গত ১৬ জানুয়ারি চুক্তির সঠিক বাস্তবায়ন সম্ভব৷


এ-বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের সমস্ত সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভা নেবে৷ সে-ক্ষেত্রে তাঁদের কোথায় পুনর্বাসন দেওয়া হবে তা ত্রিপুরা সরকার স্থির করবে৷ তবে, যুক্তরাষ্ঠীয় কাঠামোতে এক রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিতেই পারেন৷ কিন্তু, চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজ্য সরকারই নেবে৷ তিনি কিছুটা বিরক্তির সুরে বলেন, সবদিক খতিয়ে দেখেই রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে৷ এক্ষেত্রে তাঁদের কোথায় এবং কীভাবে রাখব তা সম্পূর্ণই রাজ্যের এক্তিয়ারভুক্ত৷ তাঁর সাফ কথা, ত্রিপুরাবাসীর স্বার্থ বজায় রেখেই রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top