News Flash

  • Home
  • Uncategorized
  • গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার বলি ৪০৮৪ জন, এ পর্যন্ত মৃত ৩,৭০,৮৭০জন
Image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার বলি ৪০৮৪ জন, এ পর্যন্ত মৃত ৩,৭০,৮৭০জন

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): বিশ্ব জুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। গোটা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৪ জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৭০ হাজার ৮৭০। গোটা বিশ্বে করোনা আক্রান্ত সাড়ে ৬১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ২৭ লক্ষ ৩৪ হাজার ৫৪৯ জন।

এর মধ্যে শুধু মাত্র আমেরিকাতেই মারা গিয়েছেন ১ লক্ষ ৩ হাজারের বেশি মানুষ। সেখানে আক্রান্ত ১৭ লক্ষ ৭৭ হাজারের বেশি। তবে আগের থেকে আমেরিকায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু সংক্রমণের নিরিখে খুব অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। সেখানে চার লক্ষ ৯৮ হাজার মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ২৮ হাজারের বেশি মানুষের। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে আক্রান্ত তিন লক্ষ ৯৬ হাজার। মৃত্যু হয়েছে চার হাজারের বেশি মানুষের।

ব্রিটেনে সংক্রমণের গতি কিছুটা কমেছে। সেখানে আক্রান্ত দু’লক্ষ ৭৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৩৮ হাজারের বেশি মানুষের। স্পেন, ফ্রান্স ও ইটালিতেও করোনা সংক্রমণের গতিতে কিছুটা লাগাম পরানো গিয়েছে। সংক্রমণের নিরিখে গোটা বিশ্বে এত দিন কিছুটা পিছিয়ে থাকলেও, সম্প্রতি ন’নম্বরে উঠে এসেছে ভারত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top