News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬, উত্তরপূর্বের তালিকায় শীর্ষে অসম
Image

নাগাল্যান্ডে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬, উত্তরপূর্বের তালিকায় শীর্ষে অসম

গুয়াহাটি, ৩০ মে (হি.স.) : নাগাল্যান্ডে কোভিড-১৯ করোনায় আক্ৰান্তের সংখ্যা ৩৬-এ পৌঁছেছে। শনিবার সকালে প্রতিবেশী রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্ৰী এস পাংগ্যুঁ ফোম তাঁর টুইট আপডেটে নাগাল্যান্ডে নতুন আরও ১১ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন। নতুন আক্রান্তের মধ্যে ৯ জন পুরুষ এবং ২ জন মহিলা বলে জানান মন্ত্রী পাংগ্যুঁ ফোম। তাঁদের মধ্যে আটজনকে ডিমাপুর এবং তিনজনকে কোহিমার সরকারি হাসপাতালে গঠিত কোভিড সেলে চিকিৎসা চলছে বলে জানান তিনি। আক্রান্তদের সবাই অতিসম্প্রতি চেন্নাই থেকে নাগাল্যান্ডে ফিরে এসেছেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰী এস পাংগ্যুঁ ফোম।

প্রসঙ্গত, গোটা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্বাধিক করোনা-আক্রান্তের সংখ্যা অসমে। অসমে এই খবর লেখা পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন ১,১০০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৫ এবং মৃত্যুবরণ করেছেন চারজন।

গোটা উত্তর-পূর্বাঞ্চলের কোভিড-১৯ আক্রান্তের যে তালিকা পাওয়া গেছে সে অনুযায়ী অসমের পরই ত্রিপুরার স্থান। ত্রিপুরায় ২৭১টি করোনা মামলার মধ্যে ১৭১ জনকে সুস্থ বলে হাসপাতাল থেক ছুটি দেওয়া হয়েছে। তৃতীয় স্থানাধিকারী মণিপুরে ৫৯ জনের মধ্যে ৮ জন সুস্থ হয়েছেন। মেঘালয়ে ২৭টি পজিটিভ মামলা ধরা পড়েছে। তার মধ্যে একজনের মৃত্যুর পাশাপাশি ১৪ জনকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। মিজোরামে একটি মামলা ধরা পড়েছিল। তিনিও এখন সুস্থ। অরুণাচল প্রদেশে আক্রান্ত ৩ জনের মধ্যে ১ জনকে ছুটি দেওয়া হয়েছে। নাগাল্যান্ডে ৩৬ জনের সকলেই সক্রিয় রোগী। এছাড়া নতুন সংযুক্ত হয়েছে সিকিম। সিকিমে একজনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছিল। তাঁর চিকিৎসা চলছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top