News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে করোনা-মুক্ত আরও ২২ জন, সুস্থের সংখ্যা বেড়ে ১৮৫, সক্রিয় কমে ১০৮০
Image

অসমে করোনা-মুক্ত আরও ২২ জন, সুস্থের সংখ্যা বেড়ে ১৮৫, সক্রিয় কমে ১০৮০

গুষ়াহাটি, ৩১ মে (হি.স.) : অসমে অপ্ৰতিরোধ্য করোনা সংক্ৰমণের মধ্যে এক সুসংবাদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। রবিবার বেলা ২.২৫ মিনিটে টুইট করে মন্ত্রী জানান, আজ রাজ্যের ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জনকে গুয়াহাটির মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতাল, ৪ জনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতাল এবং যোরহাট মেডিক্যাল কলেজ হসাপাতাল থেকে দুজনকে মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ৬০ জনকে। এখন পর্যন্ত সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫-এ।

প্রসঙ্গত, গতকাল ৩৮ জনকে রাজ্যের বিভিন্ন প্ৰান্তের হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হয়েছে। এর মধ্যে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে ১৪, মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতাল থেকে ১১, বরপেটার ফকরউদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৮, যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৩ এবং গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২ জনকে ছুটি দেওয়া হয়েছিল।

এদিকে গত ২৯ মে মোট ২৮, ২৮ মে ১৬, ২৭ মে ২৫ জন করোনা আক্রান্ত রোগীর পর্যায়ক্রমে নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসায় সুস্থ বলে তাঁদের বাড়িতে ১৪ দিনে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত ৬০ জন রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ফলে রাজ্যে সক্রিয়া রোগীর সংখ্যা কমে এসেছে ১০৮০-এ।

এখানে উল্লেখ করা যেতে পারে, ২৩ মে দন্ত চিকিৎসক ডা. দীপা ডেকাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এর আগে ২০ মে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার ডা. লিথিকেশকে সুস্থ বলে ছুটি দেওয়া হয়েছিল। তিনি ফের কোভিড-১৯ রোগীর চিকিৎসায় নিজেকে নিয়োজিত করেছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top