News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু গৃহবধূর
Image

অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ মে৷৷ শ্বশুরবাড়ির অত্যাচারে অগ্ণিদগ্দ হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু গৃহবধূর৷ ঘটনা বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায়৷ গৃহবধুর নাম পায়েল মোদক সাহা৷
ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে সাত বছর আগে হাঁপানিয়া এলাকার পায়েল মোদকের সঙ্গে উওর ব্রজপুর এলাকার মিঠুন সাহার সামাজিক রীতি নীতি অনুসারে বিবাহ হয়৷ বিয়ের একবছর পর তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়৷ বিয়ের কয়েক বছর তাদের সাংসারিক জীবন ছিল খুবই ভালো৷ কিন্তু সেটা বোধহয় সারা জীবনের জন্য ছিল না৷

কারণ পায়েল মোদক সাহা দ্বিতীয় বার একটা পুত্র সন্তানের জন্ম দিলে কিছু মানসিক রোগে আক্রান্ত হয়ে ওঠে এবং এর ফলে তাদের সংসারে নেমে আসে অন্ধকার৷ সাংসারিক জীবনে পায়েল মোদক বিভিন্ন মানসিক চাপে এবং অত্যাচারের অতিষ্ঠ হয়ে পড়ে৷ পায়েল মোদকের মায়ের বক্তব্য সাত বছর আগে বিয়ের সময় পণের জন্য একসময় বিয়ে ভাঙার চেষ্টা করে মিঠুন সাহার মা৷ তাদের কথা মতো বিয়েতে সোনার বালা না দেওয়ায় বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল৷


সেসময় কিন্তু মেয়ের পরিবার মেয়েকে সুখী রাখতে সমস্ত আবদার মেনে ছেলের পরিবারকে খুশি করেছিল৷ কিন্তু সুখটা দীর্ঘদিনের ছিল না৷ আজ সকালে উত্তর ব্রজপুর নিজ বাড়িতে অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এলাকাবাসী অগ্ণিদগ্দ মহিলার চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে বিশালগড় ফায়ার সার্ভিসে ফোন করে৷ কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহটিকে উদ্ধার না করেই সেখান থেকে চলে যায়৷


সেই বিষয়টা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ণ৷ স্থানীয় কয়েকজনের বক্তব্য এমনকি মৃতার মায়ের বক্তব্য স্বামী মিঠুন সাহা বিভিন্ন তির এন্ডিং জুয়া খেলার সঙ্গে জড়িত ছিল এবং সেই খেলাগুলোতে হেরে যাওয়ার পরে বাড়িতে এসে স্ত্রীর উপর অত্যাচার চালাত৷ মৃতার মায়ের বক্তব্য স্বামী, শ্বাশুরী, ননাস সবাই মিলিত হয়ে পরিকল্পিত ভাবে পায়েল মোদক সাহাকে হত্যা করে৷ ঘটনা প্রকাশ্যে আসার আগে মৃতার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ বিশালগড় থানার এসডিপিও, ওসি, সেকেন্ড ওসি, মহিলা থানার সাব ইন্সপেক্টর বিশালগড় ডিসিএম সেখানে উপস্থিত হয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷


এদিকে, আগরতলা থেকে ছুটে আসেন রাজ্যের বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত৷ পাপিয়া দত্ত জানিয়েছেন এই হত্যার সুষ্ঠু তদন্ত করার জন্য৷ তিনি আশা ব্যক্ত করেন পায়েল মোদক সাহার সন্তানকে যারা লুকিয়ে রেখেছে তাকে যেন মৃতার মায়ের হাতে তুলে দেয় সেই বিষয়ে পুলিশকে অবগত করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top