News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৭ দিন পর নতুন করে করোনা আক্রান্তের হদিশ চিনের উহানে
Image

৩৭ দিন পর নতুন করে করোনা আক্রান্তের হদিশ চিনের উহানে

উহান, ১০ মে (হি.স): এক মাস পর আবারও ফিরে এল সেই অভিশাপ। ৩৭ দিন পর নতুন করে করোনা আক্রান্তের হদিশ চিনের উহান শহরে । আক্রান্ত এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। তাঁর স্ত্রী’ও করোনা আক্রান্ত, তবে তাঁর কোনও উপসর্গ নেই।

গত ৩ এপ্রিল শেষবার করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল উহানে। এরপর থেকে একরকম করোনা মুক্ত হয়ে গিয়েচিল উহান। কিন্তু এবার ফের আক্রান্তের সন্ধান পাওয়ায় আতঙ্ক বাড়ল।
মনে করা হচ্ছে পুরনো কমিউনিটি ট্রান্সমিশনের জেরেই এই সংক্রমণ হয়েছে। ওই এলাকায় ২০ জনের শরীরে করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। যদিও চিনের ন্যাশনাল ও লোকাল হেলথ কমিশন উপসর্গবিহীন করোনা আক্রান্তদের হিসেবের মধ্যে ধরে না।

৭৬ দিন লকডাউনের ৮ এপ্রিল উহানের সীমান্ত খুলে দেওয়া হয়েছে। এই নিয়ে উহানে শহরে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫০,৩৩৪ জন ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top