News Flash

  • Home
  • Uncategorized
  • শুনশান কমলপুর মহকুমা, ঝুকিপূর্ণ এলাকা ঘোষণা জেলা প্রশাসনের
Image

শুনশান কমলপুর মহকুমা, ঝুকিপূর্ণ এলাকা ঘোষণা জেলা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ বিএসএফ ৩ নম্বর ব্যাটেলিয়ান-র এক জওয়ান করোনা আক্রান্তের ঘটনায় কমলপুর মহকুমা শুনশান হয়ে পড়েছে৷ ধলাই জেলা শাসক ড় ব্রহ্মণীত কৌর আজ এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক আধিকারিক-দের নিয়ে বৈঠক করেছেন৷ তাঁর কথায়, কমলপুর নগর পঞ্চায়েতের ১ ও ২ নম্বর ওয়ার্ড, ধলাই নদী এবং মোহনপুর গ্রাম ঝুকিপুর্ন এলাকা হিসেবে ঘোষিত হয়েছে৷ তাছাড়া, ওই এলাকায় বসবাসকারী পরিবারদের কঠোর নজরদারি-তে রাখা-র ব্যবস্থা করা হয়েছে৷


প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার নতুন করে ২৪ জন বিএসএফ জওয়ান-র কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে ঘোষণা দিয়েছিলেন৷ কিন্ত, তখন তাদের ৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান রয়েছেন, সে-বিষয়ে মুখ্যমন্ত্রী জানাননি৷ আজ বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দৌড়ঝাপ শুরু হয়েছে৷ এ-বিষয়ে সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য সচিব বলেন, গতকাল যে রিপোর্ট এসেছিলেন তা নিশ্চিত হয়েই আজ বিএসএফ ৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান-র সম্পর্কে ঘোষণা দেওয়া হয়েছে৷


তাঁর কথায়, বিএসএফ ৩ নম্বর ব্যাটেলিয়ান-র এক সাব-ইন্সপেক্টর কমলপুর মহকুমায় ধলাই ঘাট বিওপি-তে কর্মরত ছিলেন৷ শারীরিক অসুস্থতার জন্য তাকে কমলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্ত, তার লক্ষন দেখে করোনা সংক্রমনের অনুমান করা হচ্ছিল৷ তাই, তাকে গতকালই জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ জি বি হাসপাতালে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়৷ তাতে, তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷


অতিরিক্ত মুখ্য সচিব জানান, ওই জওয়ান-কে কমলপুর হাসপাতালে পৃথক ফ্লু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল৷ ফলে, অন্য রোগীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর কোন সম্ভাবনা নেই৷ তাছাড়া, তাকে চিকিতা করেছিলেন এমন ওই হাসপাতালের ৬ জন স্বাস্থ্য কর্মী-কে ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক একান্তবাস-এ পাঠানো হয়েছে৷ তাদের নমুনাও সংগ্রহ হয়েছে৷ তাঁর কথায়, ওই জওয়ানের বিএসএফ-র অন্য করোনা আক্রান্তের সাথে কোন যোগাযোগ ছিল না ৷ তিনি ১৪ মার্চ থেকে ওই বিওপি-তে কর্মরত ছিলেন৷ ফলে, এখন তাঁর সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে সকলকে খুঁজে বের করা হয়েছে৷


অতিরিক্ত মুখ্য সচিব-র কথায়, ধলাই ঘাট বিওপি-র ঝুকিপুর্ন এলাকায় প্রায় ৪৮০০ সাধারণ নাগরিক-র বসবাস৷ তাদের সকলের নজরদারি চালানো হবেঊ তাছাড়া, বিএসএফ ৩ ব্যাটেলিয়ান-র সকল জওয়ান ও তাদের পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ করা হবে৷


এদিকে, ধলাই জেলা শাসক ড় ব্রহ্মণীত কৌর ইতিমধ্যে প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন৷ আজ তিনি কমলপুর মহকুমা সফর করেছেন৷ প্রশাসনের সাথে বৈঠক করে ঝুকিপুর্ন এলাকার ঘোষণা দিয়েছেন৷ তিনি বলেন, কমলপুর নগর পঞ্চায়েতের ১ ও ২ নম্বর ওয়ার্ড, ধলাই নদী এবং মোহনপুর গ্রাম ঝুকিপুর্ন এলাকা হিসেবে ঘোষিত হয়েছে৷ তাছাড়া, ওই এলাকায় বসবাসকারী পরিবারদের কঠোর নজরদারি-তে রাখা-র ব্যবস্থা করা হয়েছে৷ স্বাস্থ্য দফতর সুত্রে খবর, কমলপুর থেকে এখন পর্যন্ত ৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছেঊ আরও নমুনা সংগ্রহ করা হবে৷


ধলাই ঘাট বিওপি-তে বিএসএফ জওয়ান-র করোনা আক্রান্তের ঘটনায় কমলপুর মহকুমা শুনশান হয়ে পড়েছে৷ মানুষ এখন বাড়িঘর থেকে বের হচ্ছেন৷ করোনা-র আতঙ্কে মহকুমাবাসী কাবু হয়ে পড়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top