News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়ংকর রূপ নিচ্ছে করোনা, নতুন ত্রিশ, সাতদিনেই শতাধিক সংক্রমিত
Image

ভয়ংকর রূপ নিচ্ছে করোনা, নতুন ত্রিশ, সাতদিনেই শতাধিক সংক্রমিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ ভয়ংকর রূপ নিচ্ছে৷ বিএসএফের পাশাপাশি একজন ট্রাক চালকের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ সব মিলিয়ে আজ নতুন করে ৩০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাতে আমবাসায় জওহরনগর স্থিত ৮৬ নং বিএসএফ ব্যাটেলিয়ানের ২৫ জন জওয়ান, ১৩৮ নং ব্যাটেলিয়ান বিএসএফ পরিবারের চারজন সদস্য ও একজন ট্রাক চালক রয়েছেন৷ টিআর-০১- এএইচ- ১৯২২ নম্বরের ট্রাকের চালক চুড়াইবাড়িতে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রয়েছেন৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷


করোনা অতিমারী সারা দেশের সাথে পাল্লা দিয়ে ত্রিপুরাতেও ভয়ংকর রূপ ধারণ করে চলেছে৷ প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি রাজ্যবাসীর মনে চিন্তার ভাজ ফেলেছে৷ টানা সাতদিন ধরে রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান মিলছে৷ গত শনিবার রাজ্যে দুইজন বিএসএফ জওয়ানের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছিল৷ এর পর থেকে প্রতিদিন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে৷ ধারাবাহিকভাবে গত ৩ মে ১২ জন, ৪ মে ১৩ জন, ৫ মে ১৩ জন, ৬ মে ২২ জন, ৭ মে ২৪ জন এবং আজ ৩০ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ নতুন করে আক্রান্তদের আগামীকাল আগরতলায় নিয়ে আসা হবে৷
তবে, ত্রিপুরার রেজিস্ট্রিকৃত ট্রাকের চালকের করোনা আক্রান্তের ঘটনা চিন্তা আরও বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, ওই ট্রাক চালক বহিঃরাজ্য থেকে ত্রিপুরায় ফিরেছেন৷

কিন্তু, তিনি কোথায় আক্রান্ত হয়েছেন সেই প্রশ্ণকে খাটো করে দেখার সুযোগ নেই৷ প্রকাশিত সংবাদে জানা গিয়েছে, বিএসএফ দাবি করেছে, ত্রিপুরায় করোনা সংক্রমণ বিএসএফ ক্যাম্প কিংবা বিওপি থেকে ছড়ায়নি৷
তবে, এখনও রাজ্যে সাধারণ জনগণের মধ্যে ওই সংক্রমণ ছড়াইনি বলেই মনে করা হচ্ছে৷ অবশ্য এখনও অনেক সাধারণ নাগরিকের নমুনা পরীক্ষা করা বাকি রয়েছে৷ করোনা ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারী এবং আক্রান্তদের সংস্পর্শে ছিলেন এমন সাধারণ মানুষের নমুনা পরীক্ষা বাকি থাকার ঘটনায় পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ট্যুইট বার্তায় দাবি করেন, ত্রিপুরাবাসীর নিরাপত্তা সুনিশ্চিতে প্রচুর কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে৷ তাঁর আবেদন, সরকারের কাজে সহযোগিতা করুন৷ কারণ, জননিরাপত্তায় সরকারী কর্মী ও স্বাস্থ্যকর্মীরা দিবারাত্র পরিশ্রম করে চলেছেন৷
এদিকে, আজ সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশ বলেন, রাজ্যে প্রথম থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ এরমধ্যে ১১ হাজার ৫০০ জন তাদের নির্ধারিত পর্যবেক্ষণকাল শেষ করেছেন৷ আজ ৪৪৮ জন ফেসিলিটি কোয়ারেন্টাইনে এবং ১২৫২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে৷ প্রায় ৭৪০০ নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে ৮৯ জন পজিটিভ৷ ২ জন করোনামুক্ত৷ ১ জন রাজ্য ত্যাগ করেছেন৷ বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ জন৷ সকলেই জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ একজন শিশু বি এস এফ হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top