News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের হাসপাতালও কোভিড-১৯ চিকিৎসার জন্য উৎসর্গিত, চলছে প্রস্তুতি
Image

বিএসএফের হাসপাতালও কোভিড-১৯ চিকিৎসার জন্য উৎসর্গিত, চলছে প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ আগরতলার কাছে শালবাগানে অবস্থিত বিএসএফ-এর হাসপাতাল কোভিড-১৯ হাসপাতাল হিসেবে উৎসর্গ করা হয়েছে৷ ভারত সরকার ইতিমধ্যেই ওই হাসপাতালটিকে চিহ্ণিত করেছে৷ ভারত সরকারের তালিকায় জিবি হাসপাতালের সাথে ওই হাসপাতালটিও রয়েছে৷ তাই, করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত থাকতে বলা হয়েছে৷ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন ত্রিপুরার অতিরিক্ত মুখ্যসচিব এসকে রাকেশ৷ তাঁর কথায়, ৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে সামাজিক দূরত্ব বজায় রেখে সবর্োচ্চ ৩৫ জন করোনা আক্রান্তের চিকিৎসা করা সম্ভব হবে৷


ত্রিপুরায় উৎসর্গিত কোভিড-১৯ হাসপাতাল হল জিবি হাসপাতাল৷ কিন্তু, ভারত সরকারের তালিকায় শালবাগানস্থিত বিএসএফ হাসপাতালটিও উৎসর্গিত কোভিড-১৯ হাসপাতাল হিসেবে চিহ্ণিত রয়েছে৷ অতিরিক্ত মুখ্যসচিব বলেন, ওই হাসপাতালে সমস্ত আধা সামরিক বাহিনীর জওয়ানদের চিকিৎসার বন্দোবস্ত রয়েছে৷ কিন্তু, ভারত সরকারের তালিকায় ওই হাসপাতালটিও উৎসর্গিত কোভিড-১৯ হাসপাতাল হিসেবে চিহ্ণিত রয়েছে৷ তাই, গতকাল বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি-র সাথে এ-বিষয়ে আলোচনা হয়েছে৷ তিনি জানিয়েছেন, ওই হাসপাতালে চিকিৎসা সামগ্রীর ঘাটতি রয়েছে৷ ফলে, ত্রিপুরা সরকার করোনা আক্রান্তের চিকিৎসায় প্রয়োজনীয় সামগ্রী তাদের সরবরাহ করবে৷


অতিরিক্ত মুখ্যসচিবের কথায়, বিএসএফ-এর হাসপাতালটি ৫০ শয্যাবিশিষ্ট৷ কিন্তু, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে ৩৫ জন করোনা আক্রান্তের চিকিৎসা সম্ভব হবে৷ তাতে ধারণা করা হচ্ছে, ত্রিপুরায় করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের অধিকাংশকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top