News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আতঙ্ক গকুলনগর বিএসএফ ক্যাম্পে গিয়ে খোঁজ নিলেন স্বাস্থ্যকর্মীরা
Image

করোনা আতঙ্ক গকুলনগর বিএসএফ ক্যাম্পে গিয়ে খোঁজ নিলেন স্বাস্থ্যকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ বিশালগড় এর গোকুলনগর বিএসএফ ক্যাম্পেও করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে৷ ধলাই জেলার জহর নগর বিএসএফ ক্যাম্পের কয়েকজন জোয়ান সম্প্রতি গোকুলনগর এসেছিল বলে সংবাদ মিলেছে৷


তাতেই গোকুলনগর বিএসএফ ক্যাম্প আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে৷ জহর নগর বিএসএফ ক্যাম্পের জওয়ানদের মধ্যে ব্যাপকহারে করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেওয়ায় গোপালনগরে বিএসএফ ক্যাম্প করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে, কেননা অতিসম্প্রতি জহর নগর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গোকুলনগর নম্বর ক্যাম্পে এসেছিল৷ গোকুলনগর বিএসএফ ক্যাম্পে জওয়ানদের মধ্যে আতঙ্কের পরিবেশ কায়েম হওয়ার সংবাদ পেয়ে স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধিদল ইতিমধ্যেই গোকুলনগর ক্যাম্প পরিদর্শন করেছেন৷


বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখা হচ্ছে৷ গোকুলনগর বিএসএফ ক্যাম্পের জওয়ানদের করোনা ভাইরাস টেস্ট করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে৷ এদিকে জহর নগর বিএসএফ ক্যাম্পের অবশিষ্ট জওয়ানদের সোয়াব সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রয়েছে৷ করোনা ভাইরাস সংক্রমিত সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় ধলাই জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে৷ গোটা জেলাকে নিরাপত্তা বলয় ঘিরে ফেলা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top