News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও ১২ জওয়ান করোনায় আক্রান্ত
Image

রাজ্যে আরও ১২ জওয়ান করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রাজ্যে একদিনে ১২জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ সকলেই ধলাই জেলা সদর আমবাসায় জওহরনগরস্থিত বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান৷ ওই ব্যাটেলিয়ানেরই দুই জওয়ানের গতকাল কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছিল৷ ২৪ ঘন্টার মধ্য আরও ১২ জনের করোনা সংক্রমণের রিপোর্টে সারা রাজ্যেই আতঙ্ক দেখা দিয়েছে৷ বিশেষ করে ধলাই জেলা মারাত্মক আতঙ্কে ভুগছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমে পড়েছে বলে তিনি রাজ্যবাসীকে আশ্বস্থ করেছেন৷


ইতিপূর্বে রাজ্যে করোনায় আক্রান্ত দুই রোগী সুস্থ হয়েছেন৷ ত্রিপুরা করোনা মুক্ত রাজ্য হিসেবে সারা দেশে প্রশংসিত হয়েছিল৷ কিন্তু, গতকাল থেকে আবারও করোনার কালো মেঘ রাজ্যে দেখা দিয়েছে৷ গতকাল করোনা আক্রান্ত দুই রোগীর সন্ধান মিলতেই ধলাই জেলা কার্য্যত শুনশান হয়ে পড়েছিল৷ আজ আরও ১২ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার ঘটনায় রাজ্যবাসীকে ভীষণ চিন্তায় ফেলেছে৷
স্বাস্থ্য সচিব তথা অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশ জানিয়েছেন, গতকালের করোনা আক্রান্ত দুই বিএসএফ জওয়ানের সংস্পর্শে যারা রয়েছেন তাদের অধিকাংশকেই খোঁজে বের করা হয়েছে৷ ইতিমধ্যে কুলাই এবং গন্ডাছড়া মিলিয়ে প্রায় পঞ্চাশজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ বিএসএফের পক্ষ থেকে ওই দুই জওয়ানের সংস্পর্শে ছিলেন এমন ২৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে৷


কিন্তু, সন্ধ্যার পর ১২ জন বিএসএফ জওয়ান কোভিড-১৯ পজেটিভ হিসেবে রিপোর্ট এসেছে৷ এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারীকের কথায় ওই ১২ জনের করোনা আক্রান্তের কোনও লক্ষণ ছিল না৷ তারা ছুটি থেকে রাজ্যে ফেরার পর কোয়ারেন্টাইনের সময়সীমা অতিক্রম করেছে৷ তিনি বলেন, গতকাল ওই দুই জওয়ানের রিপোর্ট পজেটিভ আসার আগেই তাদের সংস্পর্শে থাকা উচ্চ ঝুকিপূর্ণ চৌত্রিশ জনকে চিহ্ণিত করে নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আজ ভোরে তাদের নমুনা জিবি হাসপাতালের ল্যাবে পৌঁছেছে৷ তার দাবি, ওই নমুনাগুলি দুইবার পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১২ জনের দুইবারই পরীক্ষায় কোভিড -১৯ পজেটিভ এসেছে৷
তিনি বলেন, বিএসএফ জওয়ানদের করোনা আক্রান্তের কারণ অনুসন্ধান করা হচ্ছে৷ লক্ষণহীন হওয়ায় তারা কীভাবে আক্রান্ত হতে পারেন তা খতিয়ে দেখা হচ্ছে৷ এখনও পর্যন্ত বিএসএফ জওয়ানদের শতাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে৷


এদিকে, আজ স্বাস্থ্য দপ্তরের দুই অধিকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুলাই ও গন্ডাছড়া সফর করেছেন৷ ট্রিটমেন্ট প্রটোকল সম্পর্কে ওই দুই হাসপাতালকে অবগত করানো হয়েছে৷ পাশাপাশি ১২ জন বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত হওয়ার সাথে সাথেই গন্ডাছড়ার দুর্গাপুরস্থিত ক্যাম্প কোভিড-১৯ এপিসেন্টার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে৷ এই ক্যাম্পের তিন কিলোমিটার এলাকা করোনা অতি স্পর্শকাতর জোন হিসেবে বিবেচনা করা হবে৷ তাতে গন্ডাছড়া বাজার, নারায়ণপুর, তেত্রিশ কেভি এবং গন্ডাছড়া কলেজ এলাকা এর আওতায় আসবে৷ সম্পূর্ণ তালিকা আগামীকাল ঘোষণা দেওয়া হবে৷ ওই এলাকায় সমস্ত অফিস, ব্যাঙ্ক, পোস্ট অফিস বন্ধ থাকবে৷ শুধুমাত্র জরুরী পরিষেবার সাথে যুক্ত ক্ষেত্রগুলি ছাড় পাবে৷ এদিকে, জওহরনগর বিএসএফ ক্যাম্প এবং কুলাই হাসপাতাল এলাকাও করোনা অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, বিএসএফ জওয়ানরা কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন সেই কারণ খঁুজে বের করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ পাশাপাশি তাদের সংস্পর্শে কারা এসেছেন তাও খুঁজে বের করতে হবে৷ তবে, আক্রান্ত হওয়ার কারণ অনুসন্ধান না হওয়া পর্য্যন্ত এই সংকট মোকাবিলা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে৷ এক্ষেত্রে বিএসএফকেও দায়িত্ব নিতে হবে বলেই মনে করা হচ্ছে৷ বিএসএফের প্রথম জওয়ান করিনা বিওপিতে কাজে যোগ দেওয়ার পরই করোনা আক্রান্তের লক্ষণ দেখা দিয়েছিল৷ তিনি, গত ১১ মার্চ ছুটি কাটিয়ে ত্রিপুরায় ফিরেছিলেন৷ এখানে প্রশ্ণ উঠা খুবই স্বাভাবিক দীর্ঘ সময় করোনার সাথে যুদ্ধ করা কীভাবে সম্ভব হয়েছে৷ কারণ, বহিঃরাজ্য থেকে সংক্রমিত হয়ে ত্রিপুরায় আসার ক্ষেত্রে ওই জওয়ানকে মাসাধিক কাল করোনার সাথে লড়াই করতে হয়েছে৷ এরপরই লক্ষণ দেখা দিয়েছে৷ কিন্তু, এই তত্ব মেনে নেওয়াটা অনেকটাই অসম্ভব বলে মনে করছেন চিকিৎসক মহল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top