News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে আট কোভিড-আক্ৰান্তের নমুনা রিপোৰ্ট নেগেটিভ, জানান স্বাস্থ্যমন্ত্রী এএল হেক
Image

মেঘালয়ে আট কোভিড-আক্ৰান্তের নমুনা রিপোৰ্ট নেগেটিভ, জানান স্বাস্থ্যমন্ত্রী এএল হেক

শিলং (মেঘালয়), ২৯ এপ্রিল (হি.স.) : মেঘালয়ের রাজধানী শিলং এবং নংপোতে অবস্থিত বেথানি হাসপাতালের স্বত্বাধিকারী ডা. জনএল সাইলো রাইন্টাথিয়াং মহামারি কোভিড-১৯ সংক্রমণে আক্ৰান্ত হয়ে গত ১৪ এপ্রিল রাত ২:৩০ মিনিটে মারা গিয়েছেন। তার পর তাঁর ১৬ জন আত্মীয়স্বজনের শরীরেও কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তাঁদের সবাইকে আইসোলেশনে রেখে চিকিৎসা চালছিল। আজ তাঁদের মধ্যে ৮ জনের লালারসের নমুনা ফের পরীক্ষা করা হয়। বুধবার সকলেরই স্বাস্থ্য পরীক্ষার রিপোৰ্ট নেগেটিভ এসেছে। জানিয়েছেন মেঘালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰী।   

গতকালই স্বাস্থ্যমন্ত্ৰী এএল হেক জানিয়েছিলেন, এ মুহূৰ্তে রাজ্যে করোনা ভাইরাসের সংক্ৰমণ যাতে আর না ছড়ায় সেদিকে মনোনিবেশ করেছে তাঁদের সরকার। এক্ষেত্ৰে মেঘালয় সরকার একটি নিৰ্দিষ্ট মাত্ৰায় সাফল্যও পেয়েছে। গতকালই তিনি কোভিড আক্ৰান্ত ১১ জন ক্ৰমশ সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছিলেন। ১১ জনের মধ্যে ৩ জনের করোনা কেয়ার সেন্টারে চিকিৎসা চলছে। এবার বাকি আটজনের নমুনার রিপোৰ্ট নেগেটিভ আসায় স্বাভাবিকভাবেই অনেকটা স্বস্তি পেয়েছে মেঘালয় সরকার।
মন্ত্রী হেক আরও জানান, ইতিমধ্যেই মেঘালয়ের ১,৩৮২ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে ১,২০২ জনের রিপোৰ্ট নেগেটিভ এসেছে। ১৬৮টির রিপোৰ্ট আসার অপেক্ষায়। এছাড়া অতিমারি কোভিড-১৯-এর সঙ্গে মোকাবিলা করতে বৰ্তমানে মেঘালয় সরকারের কাছে ১ লক্ষ ৯২৬টি পার্সনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) কিট, ১ লক্ষ ১৬ হাজার ৮২৬ এন-৯৫ মাস্ক, ৫ লক্ষ ১০ হাজার তিন স্তরীয় মাস্ক এবং ৬,০৫০টি ভাইরাল ট্ৰান্সপোৰ্ট মিডিয়াম (ভিটিএমএস) রয়েছে, জানান এএলহেক।  

প্ৰসঙ্গক্ৰমে জানান, বৰ্তমানে রাজ্যে ৬,৫০৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ৩১২ জন প্ৰাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। হোম কোয়ারেন্টাইনে অবস্থানকারীদের ডাক্তার ও স্বাস্থ্য কৰ্মীর দল নিয়মিত দেখাশোনা করে প্ৰয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন। এখন পৰ্যন্ত ১৫০টি বাড়িতে গিয়ে ডাক্তারের দল রোগীদের দেখে এসেছেন। রোগীদের দেখাশোনা করতে পূৰ্ব খাসিপাহাড় জেলা প্ৰশাসন ৪৮টিরও বেশি ডাক্তারের দল গঠন করে দিয়েছে বলে জানান মন্ত্রী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top