News Flash

  • Home
  • Uncategorized
  • দাবী আদায়ে আন্দোলন করতে গিয়ে মামলায় জড়ালেন এডহক শিক্ষক সংগঠনের একাধিক নেতৃত্ব
Image

দাবী আদায়ে আন্দোলন করতে গিয়ে মামলায় জড়ালেন এডহক শিক্ষক সংগঠনের একাধিক নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল ৷৷ চাকুরিচ্যুত ১০,৩২৩ এডহক পে শিক্ষক সংগঠনের কর্মকর্তারা সোমবার পশ্চিম থানার ওসির কাছে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করেছে৷ সংগঠনের সভাপতি বিমল সাহা সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা গ্রহণের পরিপ্রেক্ষিতেই এই ডেপুটেশন প্রদান৷ অবিলম্বে মামলা প্রত্যাহার করে নিতে দাবি জানিয়েছে এডহক পে শিক্ষক সংগঠন৷ সর্বোচ্চ আদালতের নির্দেশে গত ৩১শে মার্চ ১০,৩২৩ এডহক পে শিক্ষকদের চাকুরির সময়সীমা শেষ হয়ে গেছে৷


এইসব শিক্ষকরা চাকুরিতে পুনরায় নিযুক্তির দাবিতে আন্দোলনে বহাল রয়েছেন৷ লকডাউন ঘোষণার আগেই শিক্ষকরা আরএমএস চৌমুহনিতে লাগাতার গণবস্থানে শামিল হয়েছিলেন৷ সরকার করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে ১৪৪ ধারা জারি করে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিতে বাধ্য করেছিল৷ তারপরও গত ২০ মার্চ তারা রবীন্দ্র ভবনের সামনে কয়েকজন জমায়েত হয়েছিলেন৷ এই জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে রাজ্য আরক্ষা প্রশাসন৷ জমায়েত করার দায়ে সংগঠনের সভাপতি বিমল সাহা সহ ৭-৮ জনের নামে নোটিশ পাঠানো হয়েছে৷ এই নোটিশের পরিপ্রেক্ষিতেই সংগঠনের নেতৃবৃন্দ সোমবার পশ্চিম থানায় এসে বিষয়টি সম্পর্কে স্পষ্টীকরণ চান৷ তখনই পশ্চিম থানার ওসি জানান, গত ২০ মার্চ পুলিশের নির্দেশ অমান্য করে রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হওয়ার পরিপ্রেক্ষিতেই মামলা গৃহীত হয়েছে৷


এডহক পে শিক্ষক সংগঠন মামলা প্রত্যাহার করে নিতে দাবি জানিয়েছে৷ পাশাপাশি মে মাসের মধ্যেই রাজ্য সরকারকে ১০,৩২৩ এডহক পে শিক্ষকদের জন্য স্থায়ী ব্যবস্থা করতে জোরালো দাবি জানিয়েছে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ ১০,৩২৩ এডহক পে শিক্ষকদের নিয়োগের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিমকোর্টে একটি পিটিশন দায়ের করেছে৷ লকডাউন চলায় এখনও পর্যন্ত পিটিশনের উপর শুনানি হয়নি৷ রাজ্য সরকার অশিক্ষক পদে তাদেরকে নিয়োগের জন্য উদ্যোগ নিচ্ছে৷ এক্ষেত্রে সুপ্রিমকোর্টের অনুমোদনের জন্যই রাজ্য সরকারের তরফ থেকে পিটিশন করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top