News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে খুন করে পলাতক স্বামী অবশেষে গ্রেপ্তার
Image

স্ত্রীকে খুন করে পলাতক স্বামী অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ উদয়পুরের মহারাণির কৃষ্ণভক্ত পাড়ায় স্ত্রী হন্তারক পলাতক স্বামীকে অবশেষে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ বুধবার তাকে গর্জির তৈনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত পূর্বহরি জমাতিয়াকে৷ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত ধারালো দা৷


প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আরকেপুর থানার অধীন মহারানির কৃষ্ণভক্ত পাড়ায়৷ স্বামীর নাম পূর্বহরি জমাতিয়া৷ স্ত্রী দুর্গারানি জমাতিয়া (৪৫)৷ পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্বামী আকণ্ঠ মদ্যপান করে থাকে প্রতিদিন৷ সোমবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে তীব্র বিবাদ হয়৷ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী৷ বুধবার তাকে ধরা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top