News Flash

  • Home
  • Uncategorized
  • সময়ের চাহিদা মেনে পেট্রোল ও ডিজেলের দাম কমাক সরকার, আর্জি কংগ্রেসের
Image

সময়ের চাহিদা মেনে পেট্রোল ও ডিজেলের দাম কমাক সরকার, আর্জি কংগ্রেসের

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.):   আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেলেও তার সুফল থেকে বঞ্চিত ভারতবাসী বলে দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে। বিশ্ববাজারে পেট্রোল, ডিজেলের দাম কমার ফলে যে ফায়দা কেন্দ্রীয় সরকার তুলছে তার সুফল দেশবাসীর পাওয়া উচিত বলে মনে করে শতাব্দীপ্রাচীন এই দলটি।  

মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস মুখপাত্র পবন খেরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অপ্রত্যাশিত ও ঐতিহাসিক ভাবে কমে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর অপরিশোধিত তেল কিনছেন না বলে এই পরিস্থিতি তৈরি হয়েছে।এই তেল মজুত করার ক্ষেত্রে হয়তো অসুবিধা হতে পারে।কিন্তু উৎপাদন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। তাই দাম কমার এটি অন্যতম কারণ। ইরান থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন সে তেল নিচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার পর ভারত সরকার কেন তেল কিনতে চাইছে না। ভারতে তেল মজুত করার যথেষ্ট সুযোগ ও সুবিধা রয়েছে।

কংগ্রেসের মুখপাত্র আরও বলেন, বিগত ছয় বছরে কেন্দ্রীয় সরকার উৎপাদন শুল্ক ১২ বার বাড়িয়েছেন। এতে ২০ লক্ষ কোটি টাকা লাভ হয়েছে সরকারের। এই লভ্যাংশ সাধারণ মানুষের সাথে ভাগ করে নেওয়া উচিত। এখন মুনাফা করার সময় নয়। মানুষের পাশে দাঁড়ানোর সময় এটি। সময়ের চাহিদা মেনে সরকারের উচিত পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম কমিয়ে দেওয়া। খাদ্যশস্য দিয়ে স্যানিটাইজার তৈরি করার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে সরকার বড়ই নির্মম রসিকতা করছে। খাবার না পেয়ে নাজেহাল যখন মানুষ। তখন সেই খাদ্যশস্য দিয়েই স্যানিটাইজার তৈরি সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top