News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, করোনা মোকাবিয়া চিন্তিত মুখ্যমন্ত্রী, সতর্ক করলেন ত্রিপুরাবাসীকে
Image

বাংলাদেশে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, করোনা মোকাবিয়া চিন্তিত মুখ্যমন্ত্রী, সতর্ক করলেন ত্রিপুরাবাসীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ বাংলাদেশে লকডাউন-এ বিধি লঙ্ঘন চলছে। সামাজিক দূরত্ব মানছেন না প্রতিবেশী দেশের মানুষ। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এই খবরে চিন্তিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে সতর্ক করলেন। মানবিকতার জন্য উদারতা যেন আমাদের দুর্বলতার কারণ না হয়, সাবধান করে দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, চিকিৎসার জন্যও এ মুহূর্তে বাংলাদেশের কোনও আত্মীয়কে ত্রিপুরায় আসতে সহায়তা করবেন না।

সম্প্রতি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় (আগরতলার সীমান্তবৰ্তী জেলা) ধর্মগুরুর জানাজায় লাখো মানুষের উপস্থিতির খবর প্রকাশিত হয়েছে। ওই ঘটনায় বাংলাদেশে সংশ্লিষ্ট এলাকায় চারটি গ্রামকে পুরো কোয়ারেন্টাইন করা হয়েছে। সম্ভবত, ওই খবর শুনেই বিচলিত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। কারণ, ত্রিপুরার তিন দিক দিয়ে ঘেরা রয়েছে বাংলাদেশ সীমান্ত। অবশ্য সীমান্তে কড়া পাহারা চলছে। ইতিমধ্যে বহু দিন ধরে ত্রিপুরাবাসীকে সতর্ক করছিলেন মুখ্যমন্ত্রী।

সোমবার এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সমগ্র ত্রিপুরাবাসীকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। তাঁর কথায়, প্রতিবেশী বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে জানতে পেরেছি, সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। তাঁর বক্তব্য, ওই খবর সত্যি হলে আমাদের জন্য খুবই দুঃশ্চিন্তার বিষয়। ফলে সর্বাবস্থায় আমাদের সাবধানে থাকতে হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমাদের সীমান্ত সুরক্ষার মাধ্যমে প্রহরী হয়ে করোনা রুখতে হবে। ওপার বাংলা থেকে কেউ যাতে আসতে না পারে, সে-বিষয়টি সুনিশ্চিত করতে হবে আমাদের সকলকে। তিনি ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলেন, এমনও হতে পারে, বাংলাদেশে আমাদের কোনও আত্মীয় চিকিৎসার জন্য ত্রিপুরায় আসতে চাইছেন। কিন্তু এই মুহূর্তে তাঁদের সহায়তা করে বিপদ ডেকে আনা উচিত হবে না। তাঁর দাবি, আমি মানবতার বিরুদ্ধে নই। কিন্তু উদারতা আমাদের দুর্বলতার কারণ যেন না হয়। তাঁর সাফ কথা, কোনওভাবেই বাংলাদেশ থেকে কেউ যাতে ত্রিপুরায় আসতে না পারেন কঠোর হাতে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top