News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেলেন কপিল দেব
Image

সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেলেন কপিল দেব

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.): লকডাউনে চুল নিয়ে সমস্যা ! সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। সঙ্গে রাখলেন দাড়ি।

লকডাউনে একাধিক পরিষেবার সঙ্গে বন্ধ সেলুনও ফলে  বন্ধ থাকায় বাড়িতে ট্রিমার চালিয়ে দাড়ি কাটা গেলেও। পুরুষদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে চুল কাটার বিষয়টি । এই অবস্থায় নতুন রূপে দেখা গেল ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। লকডাউন চলাকালীনই সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেলেন কপিল। সঙ্গে রাখলেন দাড়ি।

অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নার কয়েকদিন আগেই ট্যুইট করে আবেদন করেছিলেন, করোনা যোদ্ধাদের সম্মান জানাতে মাথা কামিয়ে ফেলা হোক। সেই আবেদনেই কি সাড়া দিলেন হরিয়ানা হারিকেন ?

এর আগে বিরাট কোহলি লকডাউনে স্ত্রী অনুষ্কা শর্মাকে দিয়ে চুল কাটিয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ভারত অধিনায়ক। সচিন তেন্ডুলকরও বাড়িতে নিজেই চুল কেটেছেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।  সেই তালিকায় যোগ দিলেন কিংবদন্তি কপিলও।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top