News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তব্যে অবহেলা, দায়িত্ব থেকে অব্যাহতি ঊনকোটি জেলা হাসপাতালের সুপারকে
Image

কর্তব্যে অবহেলা, দায়িত্ব থেকে অব্যাহতি ঊনকোটি জেলা হাসপাতালের সুপারকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ অনিয়ম বা অবহেলার সঙ্গে কোনও আপস নয়৷ জনস্বার্থ সর্বাগ্রে গুরুত্বপূর্ণ৷ ফের এমনই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ঊনকোটি জেলার আরজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডা. যদুমোহন ত্রিপুরাকে৷ তাঁকে সরিয়ে ধলাই জেলায় মেডিক্যাল অফিসার পদে অবনমন করা হয়েছে৷


কিছু দিন আগে ঊনকোটি জেলার আরজিএম হাসপাতালের নার্সরা অভিযোগ করছিলেন, তাঁরা পর্যাপ্ত পরিমাণে মেডিক্যাল সরঞ্জাম পাচ্ছেন না৷ সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সরবরাহ থাকলেও, তদন্তে সেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং এ ক্ষেত্রে মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের কর্তব্যে গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়৷

এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যদুমোহন ত্রিপুরাকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top