News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি এলাকায় বসবাসকারী মানুষের কাছে ১৮০ কোটি টাকা পৌঁছেনো হচ্ছে : শিক্ষামন্ত্রী
Image

এডিসি এলাকায় বসবাসকারী মানুষের কাছে ১৮০ কোটি টাকা পৌঁছেনো হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ আমরা সবাই জানি মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে লকডাউন চলছে৷ তাতে মানুষের অসুুবিধা হচ্ছে৷ রাজ্য সরকার নিজের উদ্যোগে এবং বিভিন্ন জনের পরামর্শ মতো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে৷ রাজ্য সরকার বিনামূল্যে রেশন দেওয়া, আর্থিক সাহায্য দেওয়া, খাদ্য সামগ্রী দেওয়া সহ নানা ধরণের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷
শিক্ষামন্ত্রী বলেন, গত ৯ এপ্রিল এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে একটি চিঠি দিয়েছেন৷ তাতে এডিসি এলাকায় বিনামূল্যে রেশন দেওয়া সহ বিভিন্ন দাবি জানিয়েছেন৷ এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এডিসি এলাকায় বসবাসকারী মানুষের কল্যাণে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা রূপায়ণ করছে৷ এই দুই মাসে এডিসি এলাকায় বসবাসকারী মানুষের কাছে ১৮০ কোটি ৭৯ লক্ষ টাকা পৌঁছে যাচ্ছে৷ যেমন, রাজ্যে মোট জব কার্ডধারীর সংখ্যা হলো ৬ লক্ষ ২৫ হাজার ৮২৫ জন৷ এরমধ্যে উপজাতি অংশের মানুষ আছেন ২ লক্ষ ৫৫ হাজার ৯৫৫ জন৷ এসপিরেশন্যাল ব্লকগুলিতে জব কার্ডধারী আছেন ৯৩ হাজার ৬৮৩ জন৷


বিভিন্ন কারণে তাদের মজুরি বাকি ছিল৷ তাদের সবার একাউন্টেই সব বকেয়া টাকা ঢুকেছে বা ঢুকছে৷ মোট ৯৪ কোটি টাকা বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে৷ এরমধ্যে এডিসি এলাকায় বসবাসকারী জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক একাউন্টে গেছে ৪০ কোটি টাকা৷ ২০২০-২১ অর্থ বছরে শুধু মজুরির জন্য কেন্দ্রীয় সরকার ১০০ কোটি টাকা দিয়েছে৷ এরমধ্যে এডিসি এলাকায় রেগা শ্রমিকদের জন্য ৪০ কোটি টাকা রয়েছে৷ ১২টি এসপিরেশন্যাল ব্লকে জব কার্ড রয়েছে ৯৩ হাজার ৬৮৩ জনের৷ এরমধ্যে একটিভ রয়েছে ৯২ হাজার ৮৯৯টি৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাদের প্রত্যেকের জন্য ৫০০ টাকা করে ব্যাঙ্ক একাউন্টে দেওয়া হয়েছে৷ মোট দেওয়া হয়েছে ৪ কোটি ৬৫ লক্ষ টাকা৷


শিক্ষামন্ত্রী জানান, এডিসি এলাকায় পানীয়জলের ব্যবস্থা নিশ্চিত করতে আরডি, ডি ডব্লিউ এস বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে৷ এডিসি এলাকায় ১ লক্ষ ২৯ হাজার ৮৬০ জন বিভিন্ন ভাতা পান৷
রাজ্য সরকার তাদের এপ্রিল ও মে মাসের জন্য অগ্রিম ভাতা মঞ্জুর করেছে৷ এজন্য ব্যয় হয়েছে ২৫ কোটি টাকা৷ তিনি জানান, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে এডিসি এলাকায় ৪৫ হাজার ৬৩৮ জন ১০০০ টাকা করে ভাতা পাবেন৷ তারা ইতিমধ্যেই ৫০০ টাকা করে পেয়েছেন৷ সবমিলিয়ে এজন্য ব্যয় হবে ৪ কোটি ৫৬ লক্ষ টাকা৷ রাজ্যে ৪০ হাজার নির্মাণ শ্রমিককে তিন হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই ২১ হাজার ২২৭ জন তাদের প্রয়োজনীয় নথীপত্র জমা দিয়েছেন৷ এরমধ্যে এডিসি এলাকায় ভাতা পাবেন ৫৪৩২ জন৷ ব্যয় হবে ১ কোটি ৬৩ লক্ষ টাকা৷ অন্ত্যোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউজ হোল্ডারদের এক মাসের চাল বিনামূল্যে দেওয়া হবে৷ তাছাড়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় তিন মাসের জন্য মাথাপিছু ৫ কেজি করে বিনামূল্যে চাল পাবেন৷ এবং এক কেজি করে ডাল পাবেন৷


শিক্ষামন্ত্রী জানান, উজ্জলা যোজনায় এডিসি এলাকারও ৬৮ হাজার ৪১০ জন তিন মাস একটি করে রান্নার গ্যাস সিলিণ্ডার বিনামূল্যে পাবেন৷ তাতে ব্যয় হবে ১৮ কোটি ৪৮ লক্ষ টাকা৷ পি এম কিষাণ যোজনায় ২ হাজার টাকা করে দেওয়া হয়৷ এডিসি এলাকায় এই প্রকল্পের সুুবিধা পান ১ লক্ষ ৬ হাজার ১৭৫ জন৷ তাদের একাউন্টে প্রথম ইনস্টলমেন্ট ঢুকেছে৷ ব্যয় হয়েছে ২১ কোটি ২৪ লক্ষ টাকা৷ প্রধানমন্ত্রী জনধন যোজনায় ১ লক্ষ ৬৮ হাজার ১৮৯ জন মহিলা এই প্রকল্পের সুুবিধা পাচ্ছেন৷ তাদের একাউন্টে ২৫ কোটি ২৩ লক্ষ টাকা ঢুকছে৷


তিনি জানান, রাজ্যের ইট ভাট্টাগুলিতে ২১ হাজার ৮৯৯ জন পরিযায়ী শ্রমিক রয়েছে৷ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রত্যেকের একাউন্টে বা নগদে ১ হাজার টাকা করে দেওয়া হবে৷ তাদের বিনামূল্যে রেশন দেওয়া হবে৷ তাদের ড্রাই রেশন বা রান্না করা প্যাকেট খাবারও দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top