News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষার্থীদের জন্য ফ্রি ডিজিটাল ক্লাসের প্রস্তুতি রাজ্য সরকারের
Image

শিক্ষার্থীদের জন্য ফ্রি ডিজিটাল ক্লাসের প্রস্তুতি রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ ডিজিটাল ক্লাস শুরু করতে চলেছে ত্রিপুরা সরকারঊ মূলত, লকডাউন চলাকালীন শিক্ষার্থীদের পড়াশোনায় কোনও রকম ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দফতর৷


শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ভিডিও বার্তায় বলেন, রাজ্যের এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের প্রাইভেট টিউটর নেই৷ ফলে ক্লাস না হওয়ার দরুন এনসিইআরটি সিলেবাস অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে৷ এই সমস্যা দূর করতে সবদিক বিবেচনা করে শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কোচিং দেবেন শিক্ষার্থীদের৷ সময়সূচি পরে জানানো হবে, জানান তিনি৷


মুখ্যমন্ত্রীর কথায়, ঘরে বসেই ছাত্রছাত্রীরা যাতে শ্রেণিকক্ষের অনুভূতি পেতে পারে, এ-জন্যই এই সিদ্ধান্ত৷ তিনি আশা প্রকাশ করে বলেন, ত্রিপুরার সমস্ত অভিভাবক এ বিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন৷
প্রসঙ্গত, লকডাউনের ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে৷ সুকল যেমন বন্ধ রয়েছে৷ তেমনি গৃহশিক্ষকরাও লকডাউনের কারণে ছাত্রছাত্রীদের কোচিং দিতে পারছেন না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top