News Flash

  • Home
  • Uncategorized
  • গরমের ছুটি বাতিল করল দিল্লি হাইকোর্ট, জুন মাসে খোলা থাকবে আদালত
Image

গরমের ছুটি বাতিল করল দিল্লি হাইকোর্ট, জুন মাসে খোলা থাকবে আদালত

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি. স.) : করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। যার জেরে নষ্ট হয়েছে আদালতের কর্মদিবস। সেই ঘাটতি পূরণ করতে গরমের ছুটি বাতিল করল দিল্লি হাইকোর্ট।  জানা গিয়েছে,    জুন মাস খোলা থাকবে আদালত। চলবে মামলার শুনানি ও অন্য কাজ। দিল্লি হাইকোর্টের অধীনস্ত আদালত গুলোতে একই নির্দেশ  জারি থাকবে। হাইকোর্টের রেজিস্ট্রার দফতর সূত্রে এমনটাই খবর।

ইতিমধ্যে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে বসা সংক্রমণ আতঙ্কে বাতিল হয়েছে সংসদের বাজেট অধিবেশনের অবশিষ্ট পর্ব। জানা গিয়েছে, ১৯ মার্চ পর্যন্ত সঠিক ভাবে কাজ হয়েছে দিল্লি হাইকোর্ট-সহ রাজ্যের অন্য সরকারি দফতরে। এমনকি, ১৯ মার্চ রাতে নির্ভয়া -কাণ্ডের ৪ অপরাধীর ফাঁসির সাজা মকুবের শেষ মুহূর্তের আর্জির শুনানিও হয়েছে। তারপর থেকেই সংক্রমণ আতঙ্কের গ্রাসে বিছিন্ন হয়ে পড়েছে সরকারি এবং একাধিক আদালতের স্বাভাবিক কর্মকাণ্ড।

এদিকে,  দিল্লিতে মাস্ক ব্যবহার আবশ্যিক করল রাজ্য সরকার। বুধবার  দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, রাজ্যের জনপ্রিয় সদর বাজার, মার্কাজ মসজিদ, নিজামুদ্দিন বস্তি, পাতপরগঞ্জ , দিলশাদ গার্ডেন, মালব্য নগর -সহ ২০টি আঁতুড়ঘর চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুত সেগুলো সিল করা হবে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন সংক্রমণের খবর নেই।  জানা গিয়েছে, দিল্লিতে ৫৭৬ জন সংক্রমিত। মৃত ৯। সুস্থ হয়েছেন ২১ জন। বুধবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে একটি পর্যালোচনা বৈঠক হয়েছে। সেই বৈঠকে সপার্ষদ স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং মনীশ সিসোদিয়া উপস্থিত ছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top