News Flash

  • Home
  • Uncategorized
  • অত্যাবশ্যক পণ্য নিয়ে রাজ্যগুলিকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
Image

অত্যাবশ্যক পণ্য নিয়ে রাজ্যগুলিকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি. স.) :   অত্যাবশ্যক পণ্যের অভাব যেন কোনও ভাবেই না তৈরি হয়। সেই মর্মে প্রতিটি রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপশি যারা অত্যাবশ্যক পণ্যের কালোবাজারি ও বিপুলভাবে মজুত করে রাখছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

করোনা ভাইরাস মোকাবিলায় গোটা দেশে ২১ দিনের লকডাউন চলছে। ফলে দেশের একাধিক শহরের অত্যাবশ্যক পণ্যের সরবরাহর ক্ষেত্রে সংকট দেখা দিচ্ছে। এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য রাজ্যগুলিকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্য প্রশাসনকে কমোডিটি অ্যাক্ট ১৯৫৫ কার্যকর করার পরামর্শ দিয়েছে। এই আইনের বলে রাজ্য সরকার যে কোনও পণ্যের মজুত রাখার নির্দিষ্ট মাত্রা বেঁধে দিতে পারে। যারা এই পণ্যগুলি বিপুল পরিমাণে মজুত করে রাখছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে রাজ্য। অত্যাবশ্যক পণ্য উৎপাদন হওয়া কারখানাগুলোতেও যাতে শ্রমিক এর কোন অভাব না থাকে সেদিকেও নজর রাখতে রাজ্যগুলিকে বলেছে কেন্দ্র।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top