News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে মন্ত্রী-বিধায়কদের বেতন ১ বছরের জন্য ৩০ শতাংশ এবং বিধায়ক উন্নয়ন তহবিলের দুই বছরের টাকা খরচের সিদ্ধান্ত
Image

রাজ্যে মন্ত্রী-বিধায়কদের বেতন ১ বছরের জন্য ৩০ শতাংশ এবং বিধায়ক উন্নয়ন তহবিলের দুই বছরের টাকা খরচের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুখ্য সচেতক, বিরোধী দলনেতা এবং বিধায়কদের বেতন ৩০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাশাপাশি, বিধায়ক উন্নয়ন তহবিল দুই বছরের জন্য করোনা খাতে ব্যবহারের সিদ্ধান্তে ত্রিপুরা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷


এ-বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত মন্ত্রী ও সাংসদদের বেতন ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ ওই টাকা করোনা ভাইরাসের মোকাবিলায় ব্যবহার করা হবে৷ সে মোতাবেক ত্রিপুরা সরকারও মন্ত্রী-বিধায়কদের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ ১ বছর ওই টাকা কেটে রাখা হবে৷ তিনি বলেন, আজ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুখ্য সচেতক, বিরোধী দলনেতা এবং বিধায়কদের মূল বেতনের ৩০ শতাংশ কেটে রাখা হবে৷ তাতে ১ বছরে ত্রিপুরা সরকারের ১ কোটি ৬ লক্ষ টাকা সাশ্রয় হবে৷


এছাড়া, বিধায়ক উন্নয়ন তহবিলও ২ বছরের জন্য করোনা ভাইরাসের মোকাবিলায় খরচ করা হবে৷ তিনি জানান, মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থ বছরের বিধায়ক উন্নয়ন তহবিলের প্রতি বিধানসভা ক্ষেত্রের ৫০ লক্ষ টাকা করোনা ভাইরাসের মোকাবিলায় খরচ করা হবে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top