News Flash

  • Home
  • Uncategorized
  • আসাম থেকে ত্রিপুরায় সশস্ত্র দুসৃকতিদের অনুপ্রবেশের চেষ্টা পুলিশী তৎপরতায় ভেস্তে গেল
Image

আসাম থেকে ত্রিপুরায় সশস্ত্র দুসৃকতিদের অনুপ্রবেশের চেষ্টা পুলিশী তৎপরতায় ভেস্তে গেল

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ এপ্রিল৷৷ গোটা বিশ্বে যখন কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাসে জবুথবু অবস্থা৷ আর এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ২১ দিনের জন্য গোটা দেশে লক ডাউন লাঘু করেছেন৷দেশে লকডাউন হওয়ার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের ইন্দো বাংলা সীমান্ত সহ ত্রিপুরা অসম সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়৷ শুধুমাত্র ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কটি জরুরীকালিন যানবাহন ও পন্যবাহী লড়ি চলাচলের জন্য কড়া নজরদারির মাধ্যমে উন্মুক্ত রাখা হয়৷আর লক ডাউন চলাকালীন সময় দিল্লির নিজামুদ্দিন তবললিগি জমায়েতে অংশগ্রহণ করে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷পার্শবর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার বদরপুরেও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার সাথে সাথে উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তে পুলিশি নজরদারি দ্বিগুণ করে দেওয়া হয়৷ কদমতলা ও চুড়াইবাড়ি থানাধীন ১৮ কিমি সীমান্ত এলাকায় পুলিশ টিএসআর ও স্বেচ্ছাসেবকদের দিয়ে শুরু হয় দিনরাত করা টহলদারি৷


প্রতিদিন উত্তর জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ কদমতলা ও চুরাইবাড়ি থানার ওসি সরজমিন সীমান্ত এলাকা পরিদর্শন করছেন৷ যাতে করে আসাম থেকে কোন মানুষ রাজ্যে প্রবেশ করতে না পারে৷ কেননা বর্তমানে ত্রিপুরা রাজ্য একশো শতাংশ করোনা মুক্ত রয়েছেন৷ তাই বহিঃ রাজ্য আসাম থেকে সাধারণ জনগণ ত্রিপুরায় প্রবেশের চেষ্টা চালাবে৷ বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য গত পরশুদিন অর্থাৎ শনিবার বিকেলবেলা ত্রিপুরা আসাম সীমান্ত কুর্তি এলাকায় ১০০ জন পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয় নিরাপত্তার জন্য৷ আর তাতে পার্শবর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার ত্রিপুরা সীমান্তঘেঁষা জনগণের মাথায় আকাশ ভেঙে পড়ে৷

তবুও এত কড়া নিরাপত্তার মধ্যে গতকাল রাত আনুমানিক ১০ টা নাগাদ কুকিথল তারকপুর সড়ক দিয়ে ৩/৪ জনের একটি দল আসাম থেকে রাজ্যে প্রবেশ করতে চেষ্টা চালায়৷ কিন্তু ওই সময় ত্রিপুরা সীমান্ত তারকপুরে কদমতলা থানার পুলিশ ও স্বেচ্ছাসেবকদের টহলদারি থাকাতে উনাদের নজরে আসে৷
পুলিশও স্বেচ্ছাসেসকরা সাহসিকতা দেখিয়ে ৩/৪ জনের দলটিকে রাজ্যে প্রবেশ করতে বাধা দিলে ওরা পালিয়ে পুনরায় আসাম সীমান্তে ঢুকে পড়ে৷দুর্ভাগ্যবশত আসাম থেকে আগত দলটি পালিয়ে যাওয়ার পথে ওদের কাছ থেকে ধারালো অস্ত্র সীমান্ত এলাকায় পড়ে যায়৷ পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ধারালো অস্ত্র উদ্ধার করে কদমতলা পুলিশের হাতে তুলে দেয়৷ তবে প্রশ্ণ হল ৩/৪ জনের দুষৃকতিকারী দলটি ধারালো অস্ত্র নিয়ে আসাম সীমান্ত পেরিয়ে রাজ্যে কেন প্রবেশ করতে চেয়েছিল৷ তাদের উদ্দেশ্যটা বা কি ছিল৷নাকি বড় ধরনের কোনো ছক কষতে ষড়যন্ত্র করে তারা ধারালো অস্ত্র নিয়ে রাতের আঁধারে রাজ্যে প্রবেশ করতে চেয়েছিল৷


পাশাপাশি তারকপুর সীমান্ত এলাকায় আরও টিএসআর ও পুলিশকর্মী মোতায়নের দাবি জানান স্থানীয় এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকরা৷ নতুবা আসাম রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের রাজ্যে প্রবেশ বন্ধ করাটা দুষ্কার্য হয়ে পড়বে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top