News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতী জেলায় ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপনের প্রক্রিয়া শুরু
Image

গোমতী জেলায় ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপনের প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ এপ্রিল ৷৷ ঝড়ের তাণ্ডবে গোমতী জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে৷ রবিবার বিকাল সাড়ে চারটা নাগাদ উদয়পুর মহকুমায় হঠাৎ ঘূর্ণিঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে৷ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাকড়াবন ব্লক ও মাতাবাড়ি ব্লক এলাকায়৷ ঝড়ের তাণ্ডবে বিভিন্ন জায়গায় সোমবার পর্যন্ত বিদ্যুৎ আসেনি৷ বিভিন্ন এলাকায় খবর পেয়ে গোমতী জেলার জেলা শাসক টিকে দেবনাথ, মহকুমা শাসক অনিরুদ্ধ রায় সহ বিভিন্ন ব্লকের বিডিও-রা ঘটনাস্থলে ছুটে গেছেন৷ রবিবার অধিক রাত্রি পর্যন্ত জেলাশাসক ও মহকুমা শাসক বিভিন্ন জায়গায় গিয়ে ক্ষতিগ্রস্তদের থাকা ও খাবার ব্যবস্থা করেছেন৷

এদিকে জেলা শাসক ও মহকুমা শাসক জানিয়েছেন কাকড়াবন ব্লক এলাকায় ইচাছড়া এলাকায় তিনটি বাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে এবং ১৮টি বাড়ি আংশিক ক্ষতি হয়েছে৷ শিলঘাটি ও উত্তর শিলঘাটি এলাকায় চারটি বাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে৷ উত্তর শিলঘাটি রাস্তায় গাছ পরে থাকার ফলে সেখানে প্রশাসনের আধিকারিকরা যেতে পারেননি৷ এদিকে মাতাবাড়ি ব্লক এলাকায় ফুলকুমারী ও মুরাপাড়া এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে৷ সারা মহকুমায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ১৫ থেকে ১৬টি বাড়ি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে৷ ১০ থেকে ১২টি বাড়ি আংশিক ক্ষতি হয়েছে বলে জানান মহকুমা শাসক৷ তবে প্রত্যেকেই সরকারিভাবে যতটুকু সাহায্য করার প্রশাসন সব ব্যবস্থা করবেন বলে জানান আধিকারিকরা৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকার ও প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন৷ বিশেষ করে লকডাউন চলাকালে এই প্রাকৃতিক বিপর্যয় তাদের উপর জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ সরকার ও প্রশাসন পাশে না দাঁড়ালে তারা বড়ধরনের সমস্যায় পড়বে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top